images

জাতীয়

সাক্ষরতায় দক্ষিণ এশিয়ায় তৃতীয় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৬ পিএম

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ সোমবার (৮ সেপ্টেম্বর)। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থার (ইউনেসকো) নির্ধারিত এ বছর সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য, ‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’। পরিসংখ্যান অনুসারে সাক্ষরতার দিক থেকে দক্ষিণ এশিয়ার তৃতীয় স্থানে বাংলাদেশ।

পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৬৪ জেলার ২৪৮টি উপজেলার ১৫-৪৫ বছর বয়সী সাড়ে ৪৪ লাখ জনগোষ্ঠীকে মৌলিক সাক্ষরতার আওতায় আনা হয়েছে। আর ১৪-১৮ বছর বয়সী যারা বিদ্যালয়ে যায়নি এমন কিশোর-কিশোরীদের জন্য একটি পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে। তবে এ পরিসংখ্যানের সঙ্গে বাস্তবতার মিল তেমন পাওয়া যায় না।

আরও পড়ুন: আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ

এছাড়া দক্ষিণ এশিয়ায় সাক্ষরতার দিক দিয়ে প্রথম মালদ্বীপ। তাদের সাক্ষরতার হার ৯৭ দশমিক ৮৬ শতাংশ। শ্রীলংকায় সাক্ষরতার হার ৯২ দশমিক ৩৮ শতাংশ এবং ভারতে ৭৪ দশমিক ৩৭ শতাংশ। আর পাকিস্তানে এ হার মাত্র ৫৮ শতাংশ। আর বাংলাদেশে এই হার ৭৮ শতাংশ।

এএসএল/এআর