Dhaka Mail Logo

জাতীয়

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ডিআরইউতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মিলনায়তনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে ডিআরইউ সদস্যরা ছাড়াও আরও অনেকে অংশ নেন। 

এসময় বক্তব্য দেন ডিএফপির সাবেক প্রধান ইসতিয়াক আহমেদ, ডিআরইউয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক মান্নান মারুফ, সাংবাদিক আতিক আহমদ, ডিআরইউ সেক্রেটারি সোহেল, সহসভাপতি গাজী আনোয়ার, সাবেক ইসি সদস্য কামরুজ্জামান বাবলু প্রমুখ। 

DRU2

বক্তারা বলেন, নবী করিম (সা.) ছিলেন বিশ্বের ত্রাণকর্তা। তিনি না এলে আমরা আজ মুসলিম বলে পরিচয় দিতে পারতাম না। আমরা তার জন্ম ও মৃত্যু দিনে এমন আয়োজন করতে  পেরে সৌভাগ্যবান। মহান আল্লাহ আমাদের এই  আয়োজন কবুল করুন। 

আলোচনা শেষে নবী রাসূলের শানে দোয়া দরুদ ও মোনাজাত করা হয়। পৃথিবীর শুরু থেকে আগত নবী রাসূলসহ যত আওলিয়া এসেছেন, তাদের সবাইকে স্মরণ করা হয়। 

এবারই প্রথম ডিআরইউতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিটিজেন টাইমসের সৌজন্যে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হলো। 

এমআইকে/এএইচ