নিজস্ব প্রতিবেদক
২৬ জুন ২০২২, ০৬:৩১ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মানবপাচার অপরাধীদের বিচারের জন্য ৭টি বিভাগীয় শহরে বিশেষ ট্রাইব্যুনাল স্থাপিত হয়েছে।
রোবাবার ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে এ তথ্য জানান।
মন্ত্রী সংসদে জনান, মানবপচার প্রতিরোধকল্পে প্রতি দু'মাস অন্তর জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মানব পাচারপ্রতিরোধ ও দমনে অন্তঃমন্ত্রণালয় এবং সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয়ে গঠিত জাতীয় কমিটির সভাপতিন, সচিব, জননিরাপত্তা বিভাগ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়। পাচার প্রতিরোধে প্রতি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ‘কাউন্টার ট্রাফিকিং’ কমিট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে মানব পাচার, বিশেষত নারী ও শিশু গঠন করা হয়েছে। এ কমিটিসমূহ মানব পাচার প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।
তিনি বলেন, বিভিন্ন জেলায় সংঘটিত নারী ও শিশুদের উপর নির্যাতন সংক্রান্ত ঘটনায় রজুকৃত মামলা ও অভিযোগসমূহ মনিটরিং করার জন্য পুলিশ অধিদফতর-এ গঠিত নিম্ন বর্ণিত সেলসমূহ রজুকৃত মামলার কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করাসহ মন্ত্রণালয়কে প্রতিনিয়ত অবহিত করছে। মানব পাচার প্রতিরোধ মনিটরিং সেল:- পুলিশ অধিদফতর হতে বিভিন্ন সময় ইউনিট প্রধান বরাবর প্রয়োজনীয় নির্দেশ জারী করা হয় এবং নির্দেশনা অনুযায়ী কার্যক্রম অব্যাহত আছে। মানব পাচার প্রতিরোধ সেল এর মাধ্যমে মানব পাচাররোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি অপব্যাখ্যা প্রদান কারীদের যথাযথ আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য সকলকে দেয়া নির্দেশনা অনুযায়ী কার্যক্রম অব্যাহত আছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, নির্যাতিত নারী ও শিশু ভিকটিমদের সহায়তা প্রদান করা ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সারাদেশে মোট ৮টি ভিকটিম সার্পোট সেন্টার রয়েছে। ভিকটিম সাপোর্ট সেন্টার এর মাধ্যমে বিভিন্ন সহিংস ঘটনার শিকার নির্যাতিত নারী ও শিশুদের সেবা প্রদান করছে।
তিনি বলেন, শিশু আইন ২০১৩ অনুযায়ী ১০০টি থানায় শিশু সহায়তা ডেস্ক স্থাপন করা ২০১২ সালে 'মানব পাচার প্রতিরোধ ও দমন' আইন পাশ করা হয়েছে। ২০১৭ সালে ‘মানব পাচার দমন বিধিমালা’ ও ‘মানব পাচার তহবিল বিধিমালা’ পাশ করা হয়েছে। ২০১৫ সালে পাচারকৃত ভিকমিটদের উদ্ধারে ভারত ও বাংলাদেশ এর মধ্যে ‘এমওইউ’ স্বাক্ষরিত হয়েছে। ২০১৮ সালে এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সাথে ‘এমওইউ’ স্বাক্ষরিত হয়েছে।
টিএ/ একেবি