Dhaka Mail Logo

জাতীয়

বৈদ্যুতিক লাইন জোড়া লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রীর মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ আগস্ট ২০২৫, ০৫:০৮ পিএম

বাসায় ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইমন হোসেন (১৮) নামে এক ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে দুপুর দেড়টার সময় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মিস্ত্রি ইমনের স্ত্রী শিল্পী আক্তার জানান, দুপুরের দিকে তার স্বামী সারুলিয়া এলাকার একটি বাসায় কাজ করতে যান। সেখানে বিদ্যুতের লাইন জোড়া লাগানোর কাজ করছিলেন। ওই সময় হঠাত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন। পরে লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসলে তার মৃত্যু হয়।

শিল্পী আক্তার জানান, তাদের গ্রামের বাড়ী সিলেট জেলার সদর থানার লাকাইদ এলাকায়। ইমন ওই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তারা স্বামী স্ত্রী সারুলিয়ায় থাকতেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। 

এমআইকে/ক.ম