Dhaka Mail Logo

জাতীয়

কোস্টগার্ডের অভিযানে ৪১৩ কোটি টাকার অবৈধ জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক

২৬ আগস্ট ২০২৫, ০১:২৬ পিএম

ঢাকার দোহারে কোস্টগার্ডের বিশেষ অভিযানে প্রায় ৪১৩ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দুপুর ২টায় কোস্টগার্ড স্টেশন পাগলা এবং কম্পোজিট স্টেশন পদ্মার সমন্বয়ে মেঘুলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকায় ৬টি স্টোরহাউস তল্লাশি করে ১০ হাজারটি অবৈধ চায়না দুয়ারি জাল এবং ১১ কোটি ৬৫ লাখ ৯২ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জালগুলোর আনুমানিক মূল্য ৪১৩ কোটি ৭ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

তিনি জানান, জব্দকৃত জাল নির্বাহী মেজিস্ট্রেট এবং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এএইচ/জেবি