Dhaka Mail Logo

জাতীয়

উত্তরা থেকে ঢামেকে পাঠানো হয়েছে অজ্ঞাত শিশুর লাশ

জ্যেষ্ঠ প্রতিবেদক

২১ জুলাই ২০২৫, ০৯:০০ পিএম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয়ে রাজধানীর উত্তরা আধুনিক হাসপাতালে এক শিশুর মরদেহ পড়ে ছিল। পরে মরদেহটি সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সোমবার (২১ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশের উত্তরা বিভাগের ডিসি মুহিদুল ইসলাম।

তিনি বলেন, এখন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে একটি লাশ আছে। যার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি, কারণ লাশটির অধিকাংশ বার্ন হয়ে গিয়েছে। সিআইডি ডিএনএ প্রোফাইল করে পরিচয় শনাক্তের চেষ্টা করবে।

এদিকে হাসপাতালটির উপ-পরিচালক বজলুর রহমান আদিল জানান, এখানে দুটি ডেড বডি ছিল। একটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে যেটি শনাক্ত হয়নি।

এমআইকে/এফএ