Dhaka Mail Logo

জাতীয়

বঙ্গবন্ধু সেতু ও টানেলের নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৬ পিএম

বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে যমুনা সেতু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম কর্ণফুলী টানেল করেছে অন্তর্বর্তী সরকার।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সেতু বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। সেতু বিভাগের যুগ্ম সচিব মো. তবিবুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

যমুনা নদীর ওপর ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ সেতুটি ১৯৯৮ সালের জুন মাসে এবং চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল ২০২৩ সালের অক্টোবরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

এইউ