Dhaka Mail Logo

জাতীয়

সীতাকুণ্ডের ঘটনায় নরেন্দ্র মোদীর শোক

নিজস্ব প্রতিবেদক

০৭ জুন ২০২২, ১১:১০ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক চিঠিতে এই শোক জানান নরেন্দ্র মোদী। সেই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ প্রদান ছাড়াও পুনর্বাসনের লক্ষ্যে বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ারও সদিচ্ছা ব্যক্ত করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

চিঠিতে নরেন্দ্র মোদী ভারত সরকার ও দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা ও সহানুভূতি জানিয়েছেন। সেই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন।

/আইএইচ