Dhaka Mail Logo

জাতীয়

ভারতের অপতথ্য প্রচারে আমাদের ক্ষতি হবে না: সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক

০৬ ডিসেম্বর ২০২৪, ০৩:১২ পিএম

বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহতভাবে ভারতীয় গণমাধ্যম যে অপতথ্য ছড়িয়ে যাচ্ছে তাতে বাংলাদেশের তেমন কোনো ক্ষতি হবে না বলে মনে করেন নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই, আমাদের এখানে চিকিৎসা ও বাজার সবই আছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, সমস্ত পৃথিবী থেকে ভারতে ভ্রমণকারীর সংখ্যার মধ্যে বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয় বৃহত্তম। এ খাত থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি বিশাল লাভবান হয়। তারা যেতে না করলে বাংলাদেশিরাও ভারতে যাবে না।

আরও পড়ুন

ভারতীয় মিডিয়ায় প্রোপাগান্ডার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে: মাহফুজ আলম

উপদেষ্টা বলেন, আমাদের মধ্যে মেজরিটি-মাইনরিটি কোনো বিভাজন নেই। এখানে সব ধর্মের মানুষ বসবাস করছেন৷

কোনো ধরনের উসকানিতে কান না দিতে সবার প্রতি অনুরোধ জানান এই নিরাপত্তা বিশ্লেষক। বাংলাদেশের মানুষ ঐতিহাসিকভাবে এক আছে বলে জানান তিনি।

বেনাপোল বন্দর পরিদর্শনকালে যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলামসহ পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি