images

জাতীয়

নভেম্বরেই শ্বেতপত্র সরকারের হাতে তুলে দেওয়া হবে: দেবপ্রিয়

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর ২০২৪, ০১:০৬ পিএম

শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, নভেম্বরের মধ্যেই আর্থিক খাত নিয়ে শ্বেতপত্র সরকারের হাতে তুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পরিকল্পনা কমিশনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে সংশ্লিষ্ট কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

ইসি গঠনে অনুসন্ধান কমিটি করে প্রজ্ঞাপন

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, তথ্যপ্রযুক্তিখাতে অর্থ ব্যয়ে বড় ধরনের অনিয়ম বা দুর্ঘটনা ঘটেছে। ব্যাংক, জ্বালানি ও মেগা প্রকল্পেও নানা অনিয়ম রয়েছে।

তিনি আরও বলেন, এসব কিছু তুলে ধরে সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি সংস্কারের সুপারিশ করবে। নভেম্বরের মধ্যেই আর্থিক খাত নিয়ে শ্বেতপত্র সরকারের হাতে তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে গত ২৮ আগস্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে ১২ সদস্যের একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়। 

এমএইচএম