images

জাতীয়

সিএমএইচে নেওয়া হলো সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৬ আগস্ট ২০২৪, ০৪:৪৫ পিএম

সচিবালয়ে আনসার সদস্যদের আন্দোলনের সময় গুরুতর অসুস্থ হয়ে পড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে ঢাকা মেডিকেল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে৷

সোমবার (২৬ আগস্ট) দুপুরে তাকে সিএমএইচে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো আসাদুজ্জামান জানিয়েছেন, ঢামেকে হাসনাত আব্দুল্লাহকে দেখতে শত শত মানুষ আসছেন। তাকে অবজারভেশনে রেখে বিশ্রাম নিশ্চিত করা দরকার। কিন্তু কেউ কথা শুনছে না। তাই তাকে ঢামেক থেকে সিএমএইচে নিয়ে যাওয়া হচ্ছে।

হাসনাত আব্দুল্লাহ শঙ্কা মুক্ত কি না, এমন প্রশ্নের জবাবে ঢামেক পরিচালক বলেন, আরও ৪৮ ঘণ্টা তাকে অবজারভেশনে রাখতে হবে। তারপর বলা যাবে শারীরিক অবস্থা।

আরও পড়ুন

ছাত্ররা না এলে সচিবালয়ে ভয়াবহ পরিস্থিতি হতো: আসিফ নজরুল

আনসারদের সচিবালয় ঘেরাও ষড়যন্ত্রের অংশ: উপদেষ্টা নাহিদ

এর আগে রোববার (২৫ আগস্ট) রাতে রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত হন হাসনাত আব্দুল্লাহ। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সচিবালয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) তার চিকিৎসা চলছে। সচিবালয়ে অবরুদ্ধ থাকায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। জরুরি বিভাগের ওসেকে তাকে অক্সিজেন লাগিয়ে রাখা হয়েছে।

বিইউ/জেবি