নিজস্ব প্রতিবেদক
২১ জুন ২০২৪, ০৫:৫৮ পিএম
সেনাবাহিনীর বিদায়ী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ শুক্রবার (২১ জুন) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
তিনি জাতির পিতা এবং তাঁর পরিবারের সদস্যগণসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী সবার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।
আরও পড়ুন
সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণসহ অন্যান্য কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবীর সেনাসদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বাংলাদেশ সেনাবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। বর্তমান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। ২৩ জুন নতুন সেনাপ্রধান দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।
জেবি