জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ মে ২০২৪, ১১:২২ পিএম
রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর একটি পিকআপ উল্টে গেছে। তবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায় যায়নি। সোমবার (২৭ মে) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর এলাকায় এ ঘটনা ঘটেছে। পিকআপটি উত্তরা থেকে আসছিল। ঝড়ের কারণে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যেতে পারে বলে ধারণা করছেন তারা।
এদিকে, রাত নয়টার আগে এ ঘটনা ঘটলেও এখনও পিকআপটি সেখানেই পড়ে আছে। এর ফলে সেই এলাকা থেকে এক্সপ্রেসওয়ের ওপর ওঠার সময় গাড়ির গতি কম হয়ে যাচ্ছে বলেও জানিয়েছেন অনেকে।

এ ব্যাপারে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কোনো উদ্ধারকারী টিমকে খবর দেওয়া হয়নি। রাত পৌনে ১১টা পর্যন্ত তারা কোনো খবর পাননি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
তবে বিষয়টি নিয়ে কথা হলে ট্রাফিকের উত্তর বিভাগের এয়ারপোর্ট জোনের এসি সাখাওয়াত হোসেন সেন্টু ঢাকা মেইলকে বলেন, এটার কাজ তারাই করে। যতদূর জানি এখনও সেটি সরানো হয়নি।
এমআইকে/এমএইচএম