Dhaka Mail Logo

জাতীয়

এলেঙ্গা-রংপুর মহাসড়কে দুয়ার খুলল ৮ ওভারপাস ও দুই সেতুর

ঢাকা মেইল ডেস্ক

০৬ এপ্রিল ২০২৪, ১২:৪৮ পিএম

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়কে সাতটি ওভারপাস যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এছাড়া একটি রেল ওভারপাস ও দুটি সেতুও যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব ওভারপাস ও সেতুগুলো যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেন।

আরও পড়ুন

বান্দরবানের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে: কাদের

ওবায়দুল কাদের বলেন, ঘরমুখী যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জনগণের জন্য ঈদ উপহার হিসেবে এসব উন্মুক্ত করা হলো।

ঈদযাত্রায় সড়কের পরিস্থিতি তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, রাস্তায় গাড়ির চাপ রয়েছে, তবে যানজট নেই। রাজধানীতেও যানজট নেই।

এমআর