images

জাতীয়

দালাল ধরতে হাসপাতালে র‌্যাবের অভিযান

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪২ পিএম

রাজধানীর বিভিন্ন হাসপাতালে দালালবিরোধী র‌্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযান চলছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শেরেবাংলা নগর থানা এলাকায় এই অভিযান শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, স্বাস্থ্য অধিদফতরের একটি টিম এই অভিযান চালাচ্ছে। তাদের সহায়তা করছে র‌্যাবের সদস্যরা।

এর আগে মঙ্গলবার দিনভর শ্যামলী, মিরপুর এলাকায় অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চলে। এসময় ছয় প্রতিষ্ঠানকে জরিমানা করে সেগুলো বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদফতর।

এমআইকে/এএস