Dhaka Mail Logo

জাতীয়

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশে খুলনা সিটি মেয়র

জেলা প্রতিনিধি

০৮ মে ২০২২, ০৫:২৪ পিএম

উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেককে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হাসপাতালের উদ্দেশে নেওয়া হয়েছে। 

রবিবার (৮ মে) বিকাল সাড়ে চারটায় শহীদ শেখ আবু নাসের হাসপাতাল থেকে তাকে সিএমএইচ-এর উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার পথে রওনা দেওয়া হয়। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিনী পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুব নাহার ও ভাইজি মেঘলা। 

হেলিপ্যাডে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি পরিচালক শেখ সোহেল, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, প্যানেল মেয়র আমিনুল হক মুন্না, কাউন্সিলর আনিস বিশ্বাস, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

এ সময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেন, ঢাকার সিএমএইচে মেয়র আগামী ১৫ তারিখ পর্যন্ত চিকিৎসাধীন থাকবেন। তারপর তাকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে। 

উল্লেখ্য, শনিবার (৭ মে) ডায়াবেটিস, ইউরিনের সমস্যা ও জ্বরে আক্রান্ত হয়ে খুলনার শহীদ শেখ আবু নাসের হাসপাতালে ভর্তি হন মেয়র তালুকদার আব্দুল খালেক। পরে সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

এএ