Dhaka Mail Logo

জাতীয়

খুলনা সিটি মেয়র আব্দুল খালেক আইসিইউতে

জেলা প্রতিনিধি

০৮ মে ২০২২, ০১:৫২ পিএম

নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেককে। নগরীর শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের আইসিউতে ভর্তি আছেন তিনি। 

জানা গেছে, ডায়াবেটিস, ইউরিনে সমস্যা এবং জ্বর নিয়ে শনিবার (৭ মে) সকাল সাড়ে দশটায় তাকে নগরীর শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির উপপরিচালক ডা. এস এম মোর্শেদ। তিনি বলেন, ‘মেয়র তালুকদার আব্দুল খালেকের ডায়বেটিসটা বেশি রয়েছে, একই সাথে তার ইউরিনে সমস্যা রয়েছে। এ কারণে তার প্রচুর জ্বর হয়েছিল।’
kcc-mayor তিনি বলেন, ‘বর্তমানে তার (মেয়রের) শরীরের অবস্থা ভালো ও স্বাভাবিক রয়েছে। তারপরও তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে— যাতে লোকসমাগম কম হয় এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা যায়।’

আজ দুপুরে (৮ মে) মেয়র স্বাভাবিক খাবার খেয়েছেন বলেও জানান ডা. এস এম মোর্শেদ। 

এএ