নিজস্ব প্রতিবেদক
০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৭ পিএম
বাংলাদেশের জনপ্রিয় ক্বারী ও আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থার (ইক্বরা) সভাপতি ক্বারী আহমাদ বিন ইউসুফ আল আযহারী ফ্রান্স সফরে যাচ্ছেন।
মা'হাদুল ক্বিরাত বাংলাদেশের পরিচালক আহমাদ বিন ইউসুফ আযহারী ‘কনফেডারেশন অব ইসলামিক মিল্লি-গ্রুস’ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক 'মাঈদায়ে কুরআন' সম্মেলনের অতিথি হিসেবে অংশ নিতে প্যারিসের উদ্দেশে শুক্রবার রাতে ঢাকা ছাড়বেন।
আগামী ৪ ফেব্রুয়ারি প্যারিসে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। তার এই সফরের মাধ্যমে ফ্রান্সে অবস্থানরত বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের মাঝে বাংলাদেশের সম্মান বৃদ্ধি পাবে।
ক্বারী আহমাদ ইউসুফ বাংলাদেশে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত ও ক্বিরাতের রুপকার ক্বারী মুহাম্মাদ ইউসুফ (রহঃ) এর বড় ছেলে।
এমআর