Dhaka Mail Logo

জাতীয়

ভোটের দিনও নিয়মমাফিক চলবে মেট্রোরেল

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৬ জানুয়ারি ২০২৪, ১২:৫৭ পিএম

ভোটের একদিন আগের রাতে হঠাৎ রাজধানীর গোপীবাগে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়লেও এর প্রভাব পড়ছে না মেট্রোরেল চলাচলে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আগামীকাল রোববার (৭ জানুয়ারি) নিয়মমাফিক মেট্রোরেল চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (৬ জানুয়ারি) ডিএমটিসিএলের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূইয়া বলেন, ভোটের দিনেও মেট্রোরেল চলাচল করবে। বন্ধের কোনও নোটিশ দেওয়া হয়নি।

বর্তমানে মেট্রোরেল উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মধ্যবর্তী সব স্টেশনে যাত্রীদের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। মোট ১৬টি স্টেশন রয়েছে।

এসব স্টেশনের মধ্যে উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। এরপর কেবল উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল চালু থাকবে।

রোববার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত দেশের ২৯৯ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলবে।

বিইউ/এএস