Dhaka Mail Logo

জাতীয়

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১১

জ্যেষ্ঠ প্রতিবেদক

০১ জানুয়ারি ২০২৪, ০৯:৫০ পিএম

রাজধানীর কদমতলী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ১১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১ জানুয়ারি) দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

র‌্যাব কর্মকর্তা জানান, ডাকাতির প্রস্তুতিকালে রাজধানীর কদমতলী এলাকা থেকে দুর্ধর্ষ ডাকাত দলের সর্দারসহ ১১ জন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জামাদি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

আগামীকাল মঙ্গলবার বেলা পৌনে ১২টায় রাজধানীর টিকাটুলির র‍্যাব-৩ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

এমআইকে/জেবি