images

জাতীয়

সাবেক সেনাপ্রধান আতিকুর রহমানের ইন্তেকাল, সেনাবাহিনীর শোক

নিজস্ব প্রতিবেদক

২০ ডিসেম্বর ২০২৩, ০৯:২৮ পিএম

প্রাক্তন সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আতিকুর রহমান (অব.) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় সিএমএইচে চিকিৎসাধীন অবস্থা তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ১৯৩১ সালের ১ সেপ্টেম্বর পশ্চিম ব্যাংগালোরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

 

আরও পড়ুন

আর্মি অর্ডন্যান্স কোরের ৪৩তম অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান 

 

লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আতিকুর রহমান (অব.) ১৯৫৪ সালের ১৩ মার্চ নবম পিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে আর্টিলারি রেজিমেন্টে কমিশন লাভ করেন। তিনি ৩১ আগস্ট ১৯৮৬ থেকে ৩০ আগস্ট ১৯৯০ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

Sena1

মরহুম লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আতিকুর রহমানের নামাজে জানাজা আজ বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকা সেনানিবাস সেনা কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানসহ প্রাক্তন সেনাবাহিনী প্রধানগণ, ঢাকা ও মিরপুর সেনানিবাসের সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সকল পদবির সদস্যরা উপস্থিত ছিলেন। নামাজে জানাজা শেষে মরহুমের মৃতদেহ বনানী সামরিক কবরস্থানে যথাযথ সামরিক মর্যাদায় দাফন করা হয়।

 

আরও পড়ুন

ভোটের মাঠে থাকবে সেনাবাহিনী 

 

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং সেই সাথে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়।

জেবি