Dhaka Mail Logo

জাতীয়

নাশকতার মামলায় শ্রমিক দল নেতাসহ গ্রেফতার ৪

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৯ নভেম্বর ২০২৩, ০২:০৮ পিএম

নাশকতার মামলায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে যাত্রাবাড়ী থানা শ্রমিক দলের সভাপতিসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। 

শনিবার (১৮ নভেম্বর) রাতে ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় একাধিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- ঢাকা দক্ষিণ সিটির ৬২ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. আলী আকবর (৪৪), শ্রমিক দলের সদস্য সচিব মো. জিয়াউল হাসান খান (৪০), ৪৮ নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক মো. শুক্কুর আলী (৫২) ও  ৬৩ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ আবু বক্কর (৫৭)।

arrest

রোববার (১৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (অপস) আমিনুল ইসলাম। 

তিনি জানান, গ্রেফতারকৃতরা বিভিন্ন সময়ে নাশকতার পরিকল্পনার সাথে সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছেন। এছাড়াও তারা ইতোপূর্বে রাজধানীর যাত্রাবাড়ী, সায়দাবাদ, ধোলাইপাড়, গোলাপবাগ, ডেমরা, দনিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাড়ী ভাংচুর, বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন প্রকার নাশকতামূলক কার্যক্রমের সাথে সরাসরি জড়িত ছিল। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআইকে/এমএইচএম