Dhaka Mail Logo

জাতীয়

সিএনজিতে ককটেল বিস্ফোরণে আগুন

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৯ নভেম্বর ২০২৩, ০৯:৩০ এএম

রাজধানীর পুরান ঢাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ওই ককটেলটি বিস্ফোরণ ঘটলে অটোরিকশাটিতে আগুন ধরে যায়। 

রোববার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকার কাজী আলাউদ্দিন রোডের ওয়ান স্টার হোটেলের সামনে এই ঘটনা ঘটে। 

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার তালহা বিন জসিম।
 
তিনি জানান, সকালের দিকে কাজী আলাউদ্দিন রোড এলাকায় একটি দাঁড়িয়ে থাকা সিএনজিতে কে বা কারা ককটেল নিক্ষেপ করে। এতে সিএনজিটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের ফোন পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আসে। পরে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। 

এমআইকে/এইউ