images

জাতীয়

এ পি জে আবুল কালাম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন ডিএমপি কমিশনার

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৭ অক্টোবর ২০২৩, ০২:৩৪ পিএম

ভারতের সাবেক রাষ্ট্রপতি ও পরমাণু বিজ্ঞানী এ পি জে আবদুল কালাম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

সম্প্রতি হাওড়ার শরৎ সদনে এ পি জে আবদুল কালাম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের আসর বসে। সেখানে ১৫টি দেশের বিভিন্ন পেশার ১৫ জন কৃতী ব্যক্তিত্বকে পুরস্কৃত করা হয়। তাদরে মধ্যে অন্যতম ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এই অ্যাওয়ার্ড পেয়েছেন।

আরও পড়ুন: গুজব রোধে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

মঙ্গলবার (১৭ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের পক্ষে পরিচালিত নিউজ পোর্টাল ডিএমপি নিউজ সাইটে ভারতের কলকাতার যুগশঙ্খ পত্রিকার বরাত দিয়ে এমন একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। 

তাতে জানানো হয়, সম্প্রতি তার একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে ‘ঠার, বেদে জনগোষ্ঠীর ভাষা’। বইটি বেশ প্রশংসা কুড়িয়েছে। জনপ্রিয়তা পেয়েছে পাঠকমহলেও। এই অসামান্য গ্রন্থের স্বীকৃতিস্বরূপ তিনি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।

প্রশাসনিক ব্যস্ততার কারণে তিনি শেষ মুহূর্তে কলকাতায় পৌঁছাতে পারেননি। তার হয়ে পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশের বিশিষ্ট সমাজকর্মী সোমনাথ দে। তার হাতে পুরস্কার তুলে দেন নেপালের সাবেক উপ-রাষ্ট্রপতি প্রেমানন্দ ঝা। এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের দুই বিশিষ্ট মন্ত্রী জাভেদ খান ও অরূপ রায়। 

এমআইকে/এইউ