Dhaka Mail Logo

লাইফস্টাইল

খাওয়ার সময় পানি খেলে কী হয়

লাইফস্টাইল ডেস্ক

১০ এপ্রিল ২০২৩, ০৯:০৮ এএম

বেঁচে থাকতে পানির তুলনা অপরিসীম। তাইতো পানির অপর নাম জীবন বলা হয়। এটি দেহ থেকে দূষিত পদার্থ বের করে দেয়। সেইসঙ্গে শরীরে অক্সিজেনের যোগান দেওয়ার কাজ করে। এ কারণেই বিশেষজ্ঞরা রোজ পরিমিত পানি পানের পরামর্শ দেন। 

তবে পানি পানেরও উপযুক্ত সময় রয়েছে। ভাত খেতে বসে বা খাবার খাওয়ার সময় অনেকেই একটু পর পর পানি পান করেন। এই কাজটি কি স্বাস্থ্যের জন্য ভালো? নাকি ক্ষতিকর? 

drink

প্রাচীন চিকিৎসাশাস্ত্র মতে, ভুল পদ্ধতিতে পানি খেলে উল্টো কুপ্রভাব পড়তে পারে শরীরে। খাবার হজমে সমস্যা হতে পারে সে ক্ষেত্রে। চিকিৎসকদের মতে, ভারী খাবার খাওয়ার সময় পানি পান করা উচিত নয়। এমনকি খেতে বসার ঠিক আগে বা খাওয়া শেষ করেই পানি পান করতে নেই। এতে হজমের সমস্যা দেখা দিতে পারে। 

খাওয়ার সময়ে পানি পান করলে শরীরে পানি ঢুকে গ্যাসট্রিক জ্যুসের সঙ্গে মিশে যেতে পারে। ফলে তার কাজের ক্ষমতা কমে গিয়ে খাবার হজম হতে বেশি সময় লাগতে পারে। তাই খুব তেষ্টা পেলে খাওয়ার ৩০ মিনিট আগে পানি পান করুন। কিংবা খাওয়া শেষ করে আধা ঘণ্টা পর। 

water

তবে হ্যাঁ, খাওয়ার মাঝে যদি খুব গলা শুকিয়ে যায় তবে দুই-এক চুমুক পানি পান করা যেতে পারে। এই সময়ে যদি হাল্কা উষ্ণ পানি খাওয়া যায়, তবে ভালো। হজমে সাহায্য করে উষ্ণ পানি। এটি শরীরও বেশি আর্দ্র রাখে। 

অন্য সময়েও যে একবারে ঢক ঢক করে অনেক পানি পান করবেন, তা কিন্তু করা যাবে না। এতে শরীরের ক্ষতি হতে পারে। পানি পান করতে হবে ধীরে ধীরে। এক এক ঢোক নিয়ে সাবধানে খেতে হবে। 

water

পানিতে অল্প সৈন্ধব লবণ মিশিয়ে নিন। এই লবণে প্রচুর পরিমাণে ইলেক্ট্রোলাইট ও খনিজ পদার্থ থাকে‌। যা শরীরের জন্য খুব উপকারী।

সঠিক নিয়ম মেনে, সঠিক সময়ে পানি পান করুন। এতে সুস্থ থাকবেন। 

এনএম