লাইফস্টাইল ডেস্ক
০৯ এপ্রিল ২০২৩, ০৩:০৮ পিএম
রমজানে মানুষের সাধারণ খাদ্যাভ্যাসে পরিবর্তন আসে। খাবারের তালিকাতেও ভাজাপোড়া আর তেলযুক্ত খাবার বেশি যোগ হয়। হলে গ্যাস-অম্বলের সমস্যা বাড়ে। অনেকে এসব সমস্যা থেকে দূরে থাকে ওষুধে ভরসা রাখেন। চিকিৎসকদের মতে, ঘন ঘন গ্যাসের ওষুধ খেলে নানা ক্রনিক অসুখ দেখা দিতে পারে।
সবচেয়ে ভালো হয় যদি স্বাভাবিক উপায়ে হজম ক্ষমতা বাড়ানো যায় এবং হজম উপযোগী খাবার খাওয়া যায়। কিছু ঘরোয়া উপায় কাজে লাগিয়ে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। চলুন জেনে নিই বিস্তারিত-

অশ্বগন্ধা
অ্যান্টি-অক্সিড্যান্টে সমৃদ্ধ একটি উপাদান অশ্বগন্ধা। এটি প্রদাহ কমাতে এবং শরীরের বিপাক হার বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিপাকহার বাড়লেই ওজন ঝরার প্রক্রিয়া তরান্বিত হবে। গরম পড়লেই অনেকে হজমজনিত সমস্যার শিকার হন। অশ্বগন্ধা এই সমস্যা দূর করতে পারে।
এক চামচ অশ্বগন্ধার গুঁড়ো ঈষদুষ্ণ পানিতে গুলে দশ মিনিট রাখুন। এরপর সেই পানীয় খেয়ে ফেলুন। দিনে এক থেকে দু’বার এই পানীয় খেতে পারেন। উপকার মিলবে।

অর্জুনের ছাল
উচ্চ রক্তচাপের মাত্রা কমাতে পারে অর্জুন গাছের ছাল। সর্দিকাশি কমাতে কাজ করে এটি। এই গাছের ছালে কোয়েনজাইম কিউ১০ থাকায় রক্তচাপের মাত্রা কমানোয় কাজে আসতে পারে এই ছাল। জানেন কি, এই ছাল হজমের সমস্যার অন্যতম দাওয়াই? পরিপাকক্রিয়া ভালো রাখতে চোখ বন্ধ করে ভরসা করুন অর্জুনের ছালের ওপর।
এক গ্লাস গরম পানিতে ২ থেকে ৩ গ্রাম অর্জুন ছালের গুঁড়ো মিশিয়ে নিন। দিনে দু’বার খেতে পারেন এই পানীয়। দারুণ উপকার পাবেন।

আদা
নানা স্বাস্থ্য জটিলতা থেকে মুক্তি মেলায় আদা। বদহজমের সমস্যায় এই মসলাটি দারুণ কাজ করে। পানি গরম করে তাতে ২ চামচ আদার রস, ১ চামচ লেবুর রস ও লবণ মিশিয়ে নিন। ধীরে ধীরে এই পানীয় পান করুন। স্বস্তি পাবেন।
এনএম