লাইফস্টাইল ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৬ এএম
শখ করে অনেক দাম দিয়ে তোয়ালে কিনলেন। কিন্তু মাস পার না হতেই তা যেন কেমন হয়ে গেল। একটা খড়খড়ে ভাব থাকায় তোয়ালে মুখে মুখে আর শান্তি মিলছে না।
কেন এমনটা হয়ে থাকে? কী করে তোয়ালে দীর্ঘ দিন নরম রাখবেন? জেনে নিন বিস্তারিত-
কম সাবান
তোয়ালে খড়খড়ে হয়ে যাওয়ার পেছনে সাবান বেশিরভাগ সময়ই দায়ী থাকে। তন্তুর ভেতর সাবান আটকে তা শক্ত করে দেয়। তাই তোয়ালে ধোয়ার সময় যতটা পারা যায় কম সাবান ব্যবহার করুন।
গরম পানি
ঠান্ডা পানি দিয়ে তোয়ালে ধুলে তাতে আরও বেশি মাত্রায় সাবান জমা হয়। তাই হালকা গরম পানি ব্যবহার করুন। এতে জমে থাকা ময়লাও দ্রুত পরিষ্কার হবে।
ভিনেগার
বাজারে তোয়ালে নরম করার নানা রাসায়নিক পাওয়া যায়। সেগুলো ব্যবহার না করে সাদা ভিনেগার ব্যবহার করুন। সাধারণ নিয়মে তোয়ালে ধুয়ে সাদা ভিনেগার মেশানো পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর ধুয়ে নিন।
খাবার সোডা
যখন তোয়ালে ধুবেন তখন সাবানের সঙ্গে খানিকটা খাবার সোডা মিশিয়ে নিন এই মিশ্রণে ধুলে তোয়ালে অনেকটাই নরম থাকবে।
আপনার শখের তোয়ালে ধোয়ার ক্ষেত্রে এই ছোটোখাটো বিষয়গুলো মেনে চলুন। তবেই তা দীর্ঘদিন থাকবে নরম ও কোমল।
এনএম