images

লাইফস্টাইল

ফ্রিজে অতিরিক্ত বরফ জমলে কী করবেন

লাইফস্টাইল ডেস্ক

২৬ আগস্ট ২০২২, ১১:২৪ এএম

সকালে ফ্রিজ খুলেই মাথায় হাত। পুরো ফ্রিজারটাই হয়ে আছে বরফের পাহাড়! যদিও এখন বেশিরভাগ ফ্রিজ ফ্রস্ট ফ্রি, তবুও বরফ সংক্রান্ত ঝামেলায় মাঝেমধ্যেই পড়তে হয় আমাদের। এমন পরিস্থিতিতে তাড়াহুড়া করলে উল্টা বিপদ ঘটতে পারে। 

কিছু সহজ নিয়ম মেনে চললে এমন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ফ্রিজে অতিরিক্ত বরফ জমলে কী করবেন? জানুন বিস্তারিত। 

iceথার্মোস্ট্যাটের দিক খেয়াল রাখুন 

ফ্রিজের একটি গুরুত্বপূর্ণ অংশ থার্মোস্ট্যাট। অনেকসময় আমরা ফ্রিজে এত জিনিস রাখি যে পেছনের দিকে থাকা এই অংশটি চোখেই দেখা যায় না। সপ্তাহ অন্তত একদিন চেক করুন থার্মোস্ট্যাট ০ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে কিনা। এর কম হয়ে গেলেই বরফের পরিমাণ বেড়ে যায়। 

iceখুব গরম খাবার ফ্রিজে রাখবেন না 

হাতে সময় কম বলে গরম খাবার ফ্রিজে রেখে দেবেন না। গরম খাবার ঠান্ডা করতে ফ্রিজকে বেশি শক্তি ব্যয় করতে হয়। তাই বরফ জমে বেশি। খাবার রান্না করার পর বাইরে রাখুন। স্বাভাবিক তাপমাত্রায় এলে তবেই ফ্রিজে ঢোকান। 

iceদেয়ালের সঙ্গে লাগিয়ে রাখবেন না 

ফ্রিজ দেয়ালের সঙ্গে লাগিয়ে রাখবেন না। পেছনে অন্তত এক ফুট জায়গা ফাঁকা রাখুন। ফ্রিজের পিছনে থাকা কয়েল ঠান্ডা হতে দিতে হবে। নাহয় ফ্রিজে বেশি বরফ জমবে।

iceগ্যাস বা হিটারের পাশে নয় 

গ্যাসের পাশে বা কোনো হিটারের পাশে ফ্রিজ রাখবেন না। অতিরিক্ত গরম জিনিসের পাশে ফ্রিজ রাখলেও ঠান্ডা করতে বেশি বরফ জমে ফ্রিজারে।

ছোটোখাটো বিষয়গুলো খেয়াল রাখুন। তাহলে ফ্রিজে আর বরফ জমবে না। 

এনএম