Dhaka Mail Logo

লাইফস্টাইল

হিজাব বা হেলমেট পরলে কি চুল পড়ে?

লাইফস্টাইল ডেস্ক

২২ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম

নিয়মিত হিজাব বা হেলমেট পরলে চুল পড়ে এমন ধারণা রয়েছে অনেকের। তবে এই এটি পুরোপুরি সত্য নয়। হিজাব বা হেলমেট কোনোটাই সরাসরি চুল পড়ার জন্য দায়ী নয়। তবে নিয়মিত এগুলোর ব্যবহার চুল পড়ায় পরোক্ষভাবে কিছুটা প্রভাব ফেলতে পারে। তাই, হিজাব বা হেলমেট ব্যবহারের ক্ষেত্রে কিছু বিষয়ে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

দীর্ঘক্ষণ হিজাব বা হেলমেট পরে থাকলে স্বাভাবিকভাবেই স্ক্যাল্প বা চুলের গোড়ায় ঘাম জমে। শরীরের ঘাম, বাইরের ধুলোবালি আর তেল মিলে মাথার ত্বকে ফাঙ্গাল ইনফেকশন, খুশকি বা ফলিকিউলাইটিস হওয়ার ঝুঁকি বাড়ায়। ফলে চুল পড়া বেড়ে যেতে পারে। এ ছাড়া মাথার ত্বকে দীর্ঘদিন সংক্রমণ থাকলেও চুল পড়তে পারে। তবে এর জন্য সরাসরি হিজাব বা হেলমেট দায়ী নয়।

picture

এ বিষয়ে ডার্মাটোলজিস্ট ডা. তাওহীদা রহমান ইরিন বলেন, ‘দীর্ঘক্ষণ মাথার চুল ঢেকে রাখার কারণে স্কাল্পে ময়েশ্চার বা আদ্রতা তৈরি হয়, ত্বক ঘেমে যায় যা হেয়ার ফলিকল স্কাল্পে প্রভাব ফেলে।’

এ ছাড়া শক্ত করে বাঁধা হিজাব, টুপি বা হেলমেটের স্ট্র্যাপ প্রতিদিন একই স্থানে চুলে টান দিলে চুল পড়তে পারে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যাকে বলে ট্র্যাকশন অ্যালোপেশিয়া। তবে কোনো সাধারণ টুপি পরার কারণে হয় না এই সমস্যা হয় না। খুব শক্ত করে চুল বাঁধা, বারবার একই স্টাইলে বা ধাঁচে টেনে চুল বাঁধার কারণে এটি বেশি হয়।

এ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শায়লা হক বলছেন,  ‘হেলমেটটা অনেক বেশি টাইট হলে চুলের ফলিকলগুলোতে চাপ পড়ে চুল পড়তে পারে। হেলমেটের কারণে হেয়ার ব্রেকেজে এবং অতিরিক্ত ঘামের কারণে স্কাল্পে ইরিটেশন বা ইনফেকশনও হতে পারে।’

Picture

এ ছাড়া গোসলের পর ভেজা চুলে হেলমেট পরলে চুল ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ে বলেও জানান তিনি। কেননা, ভেজা চুল শুকনো চুলের চেয়ে অনেক বেশি নরম ও ভঙ্গুর হয়।

হিজাবের ক্ষেত্রেও একই সমস্যা হয়। অনেকেই আঁটোসাঁটো করে হিজাব পরেন, হিজাবের ওপরেও একাধিক লেয়ার রাখেন যা চুলে অতিরিক্ত চাপ সৃষ্টি করে। বাতাস চলাচলের জন্য হিজাব সবসময় একটু ঢিল করে বাঁধা উচিত বলে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

এএ