লাইফস্টাইল ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পিএম
ত্বকের যত্নে সানস্ক্রিনের ব্যবহার এখন বেশ জনপ্রিয়। ত্বককে সানবার্ন থেকে বাঁচতে সানস্ক্রিন লোশন বা ক্রিমের ব্যবহার নিয়মিতই দেখা যায়। তবে সানস্ক্রিন ট্যাবলেটের নাম কি শোনেছেন? জি হ্যাঁ। রূপচর্চায় এক নতুন ট্রেন্ড এই সানস্ক্রিন ট্যাবলেট। অনেকেই দাবি করছেন, ত্বকে সানস্ক্রিন লোশন/ক্রিম মাখার ঝামেলা এড়িয়ে শুধু একটি ট্যাবলেট খেলেই আপনার ত্বকের ট্যানিং দূর হবে। সত্যিই কি তাই? চলুন জেনে নিই সত্যিটা-
সানস্ক্রিন ট্যাবলেট কী?

এটি মূলত এক ধরণের খাদ্যতালিকাভুক্ত সাপ্লিমেন্ট। এই ট্যাবলেটে প্রচুর পরিমাণে ভিটামিন, উদ্ভিজ্জ নির্যাস এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।
এই ট্যাবলেটের কাজ কী?
সানস্ক্রিন ট্যাবলেট সরাসরি ট্যান বা সানবার্ন আটকাতে পারে না। চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, সাধারণ সানস্ক্রিন ক্রিম যেভাবে ত্বককে সুরক্ষা দেয় সানস্ক্রিন ট্যাবলেট সেটি পারে না। এটি মূলত ভেতর থেকে কাজ করে।
যাদের জন্য এই ট্যাবলেট
সানস্ক্রিন ট্যাবলেট সানক্রিনের ক্রিম বা লোশনের বিকল্প নয়। তবে নির্দিষ্ট কিছু মানুষের জন্য এটি বেশ উপকারী হতে পারে-
যাদের ত্বক অতিরিক্ত সংবেদনশীল বাড়তি সুরক্ষার জন্য চিকিৎসকেরা তাদের এই ট্যাবলেট দিয়ে থাকেন।
আরও পড়ুন: ৩০-৫০ না ৭০? ত্বকের সুরক্ষায় কত এসপিএফের সানস্ক্রিন ব্যবহার করা উচিত
অ্যাথলেট, মাঠপর্যায়ের কর্মী বা যারা বাইরে দীর্ঘ সময় কাটান, ক্রিমের পাশাপাশি তারা এই ট্যাবলেট খেতে পারেন। এতে আপনার স্ক্রিন ডাবল প্রটেকশন পাবে।
যাদের ক্রিম ব্যবহারে অনীহা রয়েছে অথবা সানস্ক্রিন লোশন মাখলে অতিরিক্ত ঘাম বা ব্রণের সমস্যা দেখা দেয় তারা চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট হিসেবে এই ট্যাবলেট খেতে পারেন।
ব্যবহারে সতর্কতা

সব ধরনের সাপ্লিমেন্টের মতো এই ট্যাবলেট খাওয়ার ক্ষেত্রেও বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে-
গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েরা অবশ্যই এই সাপ্লিমেন্ট ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।
আরও পড়ুন: সানস্ক্রিনের কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে যত প্রশ্ন
অ্যালার্জির সমস্যা থাকলে এই ট্যাবলেট খাওয়া থেকে বিরত থাকুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।
আগে থেকেই যারা দীর্ঘমেয়াদে কোনো ওষুধ সেবন করছেন তারা এই সাপ্লিমেন্ট শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।

ব্যবহারের নিয়ম
রোদে বের হওয়ার আধ ঘণ্টা থেকে এক ঘণ্টা আগে এই ট্যাবলেট সেবন করতে হয়। এর কার্যকারিতা সাধারণত কয়েক ঘণ্টা পর্যন্ত থাকে। তাই দীর্ঘ সময় বাইরে থাকলে একাধিক ডোজ প্রয়োজন হতে পারে।
মনে রাখবেন, এই ট্যাবলেট কখনোই রেগুলার সানস্ক্রিন ক্রিমের বিকল্প নয়। তাই এটি সেবনের পরও বাইরে বের হওয়ার ত্বকে নিয়ম মেনে এসপিএফ-যুক্ত সানস্ক্রিন ক্রিম বা লোশন ব্যবহার করতে ভুলবেন না।
এএ