Dhaka Mail Logo

লাইফস্টাইল

ছুটির পর কাজে মন নেই? জেনে নিন সমাধান

লাইফস্টাইল ডেস্ক

২৬ অক্টোবর ২০২৬, ০৩:০২ পিএম

ছুটির কয়েকটা দিন প্রিয়জনদের সঙ্গে আড্ডা, আনন্দ আর খাওয়া-দাওয়ায় আমাদের বেশ কাটে। তখন কাজের বা ল্যাপটপের সঙ্গে কোনও যোগাযোগই থাক না। তবে সমস্যা বাঁধে ছুটি কাটিয়ে কাজে ফিরতে। তখন অফিস গেলেও মন বসে না কাজে, ঝিমানি আসে, শরীরে বাসা বাঁধে আলস্য। ছুটির পর পুরোনো ছন্দে ফিরতে জেনে নিন এই বিষয়গুলো-

একসঙ্গে অনেক কাজ করবেন না

Picture

ছুটি কাটানোর পর অফিসে এসেই একদিনে সব কাজ সেরে ফেলার চেষ্টা করবেন না। প্রথমে কাজগুলোকে ভাগ করে নিন। জরুরি কাজগুলো আগে শুরু করুন। এতে ধীরে ধীরে কাজের গতি বাড়বে, সেইসঙ্গে কমবে চাপও।

কাজ শুরুর আগে পরিকল্পনা করুন

কোন কাজগুলো দিয়ে দিনটা শুরু করবেন তার একটি তালিকা বানিয়ে নিন। প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ রাখুন। এতে সময় কম নষ্ট হবে এবং কাজটাও সময়মতো শেষ হবে।

আরও পড়ুন: ব্যাচেলর-কর্মজীবীদের জন্য নো-কুক নাস্তা রেসিপি

Picture

শরীরচর্চা করুন

শুধু শুয়ে বসে থাকলে আলসেমি কাটবে না। তাই নিয়মিত হাঁটাহাঁটি, ইয়োগা বা হালকা ব্যায়াম শুরু করুন। শরীরচর্চায় শরীর ও মন ভালো থাকে।

টানা কাজ নয়, বিরতি নিন

আরও পড়ুন: ফার্মেন্টেড খাবার মানেই কি প্রোবায়োটিক সমৃদ্ধ?

Picture

একটানা কাজ করবেন না। কাজের ফাঁকে ছোট ছোট বিরতি নিন। প্রয়োজনে চোখ বন্ধ করে কয়েক মিনিট গভীর শ্বাস নিতে পারেন। এতে কাজের চাপ কম মনে হবে এবং স্ট্রেসও কমবে।

ফুরফুরে মেজাজে থাকার চেষ্টা করুন

ছুটি শেষ হয়ে গেলেও মেজাজ ফুরফুরে রাখার চেষ্টা করুন। সামনে যে ছুটির দিনগুলো আছে সেগুলো নিয়ে এখন থেকেই পরিকল্পনা শুরু করুন। এর মধ্যে সাপ্তাহিক ছুটির দিনে আশেপাশে কোথাও বেড়াতে বা লং ড্রাইভে যেতে পারেন। এছাড়া, সঙ্গীর সঙ্গে সিনেমা বা কফি ডেটের প্ল্যানও করতে পারেন।

এএ