Dhaka Mail Logo

লাইফস্টাইল

সেলফি দেখেই জানা যাবে ক্যানসার রোগীর আয়ু!

লাইফস্টাইল ডেস্ক

২১ অক্টোবর ২০২৬, ০২:০৩ পিএম

স্মার্টফোনে তোলা একটি সাধারণ সেলফি কি মানুষের আয়ু বলে দিতে পারে? শুনতে অবাক লাগলেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কল্যাণে বাস্তবে সেটি এখন আর অসম্ভব নয়। যুক্তরাষ্ট্রের বিখ্যাত চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান মাস জেনারেল ব্রাইগ্যামের গবেষকেরা এমনই এক যুগান্তকারী এআই টুল উদ্ভাবন করেছেন। এই টুল ক্যানসার রোগীর মুখের ছবি বিশ্লেষণ করে তার বেঁচে থাকার সম্ভাবনা বা ঝুঁকির পূর্বাভাস দিতে পারবে।

চিকিৎসাবিষয়ক আন্তর্জাতিক সাময়িকী দ্য ল্যানসেট ডিজিটাল হেলথে প্রকাশিত এই গবেষণাটি বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। প্রায় ৪ কোটি মানুষের মুখের ছবি দিয়ে এই এআই মডেলটিকে প্রশিক্ষণ দিয়েছেন গবেষকেরা।

Picture

যেভাবে কাজ করে এই এআই টুল

এটি মূলত রোগীর মুখের সূক্ষ্ম বলিরেখা, ত্বকের ভাঁজ এবং চোখের নিচের পরিবর্তনগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণের মাধ্যমে মানুষের জৈবিক বয়স বা শরীর ভেতর থেকে কতটা বুড়িয়ে গেছে তা নির্ণয় করে। ক্যানসার আক্রান্ত হলে শরীর দ্রুত বুড়িয়ে যায়। ফলে এই এআই টুলটি সহজেই শরীরের অস্বাভাবিক পরিবর্তন ধরে ফেলে। চিকিৎসাবিজ্ঞানে এই প্রযুক্তি ব্যাপক পরিবর্তন আনবে বলে আশাবাদী গবেষকরা।

আরও পড়ুন: ক্যানসার কী, কেন হয়?

চিকিৎসকদের জন্য কেন এটি বড় আশীর্বাদ?

ক্যানসার রোগীদের বড় কোনো সার্জারি কিংবা কেমোথেরাপির মতো কঠিন চিকিৎসার ধকল নেওয়ার মতো শারীরিক শক্তি আছে কি না তা শণাক্ত করা এখন আর কঠিন কোনো কাজ নয়। এখন একটি সাধারণ ছবি দেখেই সংখ্যাগত মানে মূল্যায়ন করতে পারবেন চিকিৎসকরা।

Picture

এআই টুলের রিপোর্টে রোগীর মুখ তার প্রকৃত বয়সের চেয়ে বেশি বয়স্ক দেখালে চিকিৎসকেরা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ চিকিৎসার এড়িয়ে যেতে পারবেন। এর পরিবর্তে তার সহজেই তুলনামূলক সহনীয় ও ব্যক্তিগত চিকিৎসা পরিকল্পনা করতে পারবেন।

চিকিৎসা খাতে নতুন সম্ভাবনার দুয়ার

তবে ল্যাব টেস্ট কিংবা বায়োপ্সির বিকল্প কোনো পদ্ধতি নয় এটি। তবে যেসব হাসপাতালে উন্নত পরীক্ষার সুযোগ কম সেখানে রোগীর শারীরিক অবস্থা দ্রুত মূল্যায়নে এই প্রযুক্তিটি দারুণ ভূমিকা রাখবে।

চিকিৎসাবিজ্ঞানের নতুন এই অগ্রগতি ক্যানসার চিকিৎসাকে আরও নির্ভুল করে তুলবে বলেই আশাবাদী বিশেষজ্ঞরা।

এএ