Dhaka Mail Logo

লাইফস্টাইল

তোয়ালে ব্যবহারের সঠিক নিয়ম জানেন তো?

লাইফস্টাইল ডেস্ক

১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পিএম

গোসলের পর শরীর মুছেই তোয়ালেটি আমরা বারান্দায় মেলে দিই। পরদিন একই তোয়ালে ব্যবহার করি। কখনো এই তোয়ালেটি শুকনো থাকে, কখনও ভেজা বা স্যাঁতসেঁতে। এভাবেই চলতে থাকে বেশ কয়েকদিন। তবে আপনি জানেন কি খালি চোখে পরিষ্কার মনে হওয়া তোয়ালেটির ভাঁজে ক্ষতিকর সব জীবাণু লুকিয়ে থাকতে পারে?

চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের বংশবৃদ্ধির আদর্শ জায়গা ভেজা বা স্যাঁতসেঁতে তোয়ালে। সচেতন না হলে এই তোয়ালে থেকেই শরীরে ছড়াতে পারে মারাত্মক চর্মরোগ। তাই তোয়ালে ব্যবহার, ধোয়া ও ফেলা দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা জরুরি-

Picture

তোয়ালে কত দিন পর পর পরিষ্কার করবেন?

চিকিৎসকদের মতে, প্রতি ৩ থেকে ৪ বার ব্যবহারের পর তোয়ালে ভালোভাবে ধুয়ে ফেলা উচিত। বিশেষ করে সেটি যদি পুরোপুরি না শুকায় বা স্যাঁতসেঁতে থাকে।

আরও পড়ুন: তোয়ালে দীর্ঘদিন নরম রাখবেন যেভাবে

কেননা, তোয়ালে দিয়ে শরীর মোছার সময় তাতে মরা চামড়া, ঘাম ও তেল জমা হয়। নিয়মিত না পরিষ্কার না করলে এগুলো থেকে ত্বকে র‌্যাশ বা ব্রণের সমস্যা দেখা দেয়।

Picture

ভেজা তোয়ালে শুকানোর সঠিক নিয়ম

আরও পড়ুন: ত্বকের জন্য কোনটি উপকারি— গামছা না কি তোয়ালে?

গোসল বা হাত-মুখ মোছার পর তোয়ালে কখনোই বাথরুমে বা ঘরের কোণায় ফেলে রাখবেন না। বাথরুমের আর্দ্র পরিবেশে জীবাণু খুব দ্রুত ছড়ায়। তাই সআলো-বাতাস চলাচল করে এমন উন্মুক্ত স্থানে তোয়ালেটি মেলে দিন। সম্ভব হলে শুকিয়ে নিন কড়া রোদে।

Picture

তোয়ালেটি কখন ফেলে দেওয়া উচিত?

ধোয়ার পরেও যদি তোয়ালে থেকে ভ্যাপসা বা দুর্গন্ধ বের হয় তবে সেটি ফেলা দেওয়া উচিত। অনেক সময় তোয়ালেতে স্থায়ী দাগ বা ফাঙ্গাস পড়ে যায়। তখন সেটি ব্যবহার করা অনুচিত।

অনেকদিন ব্যবহারের ফলে তোয়ালের সুতা উঠে সেটি খসখসে ও শক্ত হয়ে যায় এবং পানি শুষে নেওয়ার ক্ষমতাও কমে যায়। তখন সেটি ব্যবহার করা বাদ দিতে হবে।

এএ