Dhaka Mail Logo

লাইফস্টাইল

সারাদিন ডেস্কে কাজ করেন? ফ্যাট বার্ন করার সহজ উপায় জানুন

০৯ জুলাই ২০২৬, ০৭:৪৬ পিএম

সারাদিন ডেস্কে বসে কাজ করা হয়? জিম করার সময় হয় না, তাই জিম ছাড়াই ফ্যাট বার্ন করার সহজ কোনো উপায় চাইছেন? চলুন আজকে কিছু সহজ সমাধান দেই।

আমরা মনে করি ওজন কমাতে হলে দিনে এক ঘণ্টা জিম করতে হবে। কিন্তু বিজ্ঞানের ভাষায়, আমাদের শরীরের মোট ক্যালরি বার্নিং-এর মাত্র ৫-১০% আসে জিম থেকে। বাকিটা আসে NEAT (Non-Exercise Activity Thermogenesis) থেকে।

NEAT কী?
এটি হলো ব্যায়াম ছাড়া আপনার শরীরের নড়াচড়া। আপনি যখন কথা বলার সময় হাঁটাহাঁটি করেন, টাইপ করেন বা দাঁড়িয়ে পানি পান করেন—তখনই NEAT কাজ করে। 

Tanzima_Mukti
তানজিমা মুক্তি

 

 

তাহলে করণীয়?
১. প্রতি ৩০ মিনিট বসার পর ২ মিনিট দাঁড়িয়ে স্ট্রেচিং করুন। এটি আপনার 'Lipoprotein Lipase' এনজাইমকে সচল রাখে, যা চর্বি গলাতে সাহায্য করে।

২. ফোনে কথা বলার সময় রুমের ভেতরেই হাঁটুন। ১৫ মিনিটের একটি কল মানেই প্রায় ১০০০ স্টেপ!

৩. বসে থাকা অবস্থায়, এমনকি শুয়ে থাকা অবস্থায়ও পায়ের পাতা নাড়ান। পায়ের পাতা নাড়ানো বা হালকা মুভমেন্ট আপনার মেটাবলিজমকে ‘স্লিপ মোড’-এ যেতে দেয় না।

৪. রান্নার সময় বা চা হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা অবস্থায় কাফ-রেইজ (পায়ের আঙুলের ওপর দাঁড়ানো) করুন। এটা ডেস্কে বসে কাজ করার সময়ও কাফ-রেইজ করতে পারেন – এটাকে সিটেড কাফ রেইজ বলে।

৫. প্রতি বেলায় খাবারের পর ১০ মিনিট কাফ রেইজ করুন - দাঁড়িয়ে অথবা বসে। এটি খাবারের পর গ্লুকোজ ২০–৩০% পর্যন্ত কমাতে সাহায্য করে। 

ওজন কমানো মানে এক ঘণ্টার কঠোর পরিশ্রম নয়, এটি হলো দিনভর আপনার শরীরকে কতটা সচল রাখছেন তার বিজ্ঞান। আপনার শরীর একটি ইঞ্জিনের মতো; একে জং ধরতে দেবেন না। ছোট ছোট মুভমেন্ট যোগ করে আপনার মেটাবলিজমকে সারা দিন 'অ্যাক্টিভ' রাখুন।
 
লেখক: পুষ্টিবিদ ও খাদ্য পরামর্শক