images

লাইফস্টাইল

ম্যাঙ্গো চিজ কেক বানানোর রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

০৯ জুন ২০২৬, ১০:২৭ এএম

বাজার জুড়ে এখন আমের সমারোহ। আম দিয়ে কেবল সাধারণ খাবার নয়, বানিয়ে ফেলতে পারেন দারুণ স্বাদের ডেজার্ট। নাম শুনলে অনেকের মনে হতে পারে এটি বানানো খুব কঠিন, কিন্তু ওভেন ছাড়াই খুব সহজে ঘরেই তৈরি করতে পারেন ম্যাঙ্গো চিজ কেক। নিচে এর সহজ প্রণালি দেওয়া হলো।

উপকরণ

২০-২৫টি ডাইজেস্টিভ বিস্কুট

৩/৪ কাপ মাখন (গলানো)

দেড় কাপ ক্রিম চিজ

১ কাপ আমের ক্বাথ

দেড় কাপ হুইপড ক্রিম

৩/৪ কাপ গুঁড়া চিনি

১টি আম (টুকরো করা)

১ টেবিল চামচ আগার আগার পাউডার

mango-cheesecake-recipe-feature-2
প্রণালি

১. প্রথমে বিস্কুটগুলো ব্লেন্ডারে দিয়ে ভালো করে গুঁড়া করে নিন। এরপর এই গুঁড়ার সঙ্গে গলানো মাখন মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন।

২. একটি বড় চৌকো বা ডিম্বাকৃতির কাচের পাত্রে বিস্কুট ও মাখনের মিশ্রণটি দিয়ে চামচ দিয়ে চেপে চেপে সমানভাবে বিছিয়ে দিন। পাত্রটি আধ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন।

৩. অন্য একটি পাত্রে ক্রিম চিজ, আমের ক্বাথ, চিনি এবং হুইপড ক্রিম নিয়ে ভালোভাবে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন।

৪. ফ্রিজ থেকে পাত্রটি বের করে বিস্কুটের স্তরের ওপর আমের মিশ্রণটি ঢেলে দিন এবং চামচ দিয়ে সমান করে নিন। এবার এটি অন্তত আট ঘণ্টার জন্য ফ্রিজে সেট হতে দিন।
no_bake_mango_cheesecake_featured_image

. একটি ব্লেন্ডারে আমের টুকরা, সামান্য চিনি ও পানি দিয়ে পাতলা মিশ্রণ তৈরি করে নিন। এই মিশ্রণে আগার আগার পাউডার মিশিয়ে নিন।

৬. সবশেষে ফ্রিজ থেকে পাত্রটি বের করে তৈরি করা আমের জেলির মিশ্রণটি ওপর দিয়ে ঢেলে দিন। পুনরায় এক ঘণ্টা ফ্রিজে রাখুন।

ব্যাস, জমে গেলেই তৈরি আপনার সুস্বাদু ম্যাঙ্গো চিজ কেক।

এজেড