images

লাইফস্টাইল

তীব্র গরমে স্বস্তি দিবে যে ৫ পানীয়

লাইফস্টাইল ডেস্ক

০২ জুন ২০২৬, ১১:১৮ এএম

তীব্র গরমে নাকাল দেশবাসী। গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে পানিশূন্যতা, ক্লান্তি ও বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই এসময় তাজা ফলের রস শরীরকে সুস্থ ও সতেজ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

কিছু ফলের রস বা পানীয় রয়েছে যা গরমে স্বাস্থ্য সুরক্ষিত ও শরীর ঠাণ্ডা রাখতে সাহায্য করে। এই গরমে সুস্থ থাকতে কোন পানীয়গুলো বেছে নেবেন? চলুন জানা যাক- 

watermelon_cooler

তরমুজের শরবত

গরমের এই সময়টায় তরমুজ বেশ সহজলভ্য। এই রসালো ফলটি দেহের জন্যও খুব উপকারী। এর মধ্যে রয়েছে লাইকোপিন, যা সূর্যের কারণে ত্বকের কোষের যে ক্ষতি হয়, সেটি থেকে রক্ষা করে। এর মধ্যে পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যারোটিনয়েডস, ভিটামিন-এ, ভিটামিন-বি৬, ভিটামিন-সি, ক্যালসিয়াম ও ফাইবার রয়েছে প্রচুর। 

তরমুজের মধ্যে যে জৈব অ্যাসিড আছে তা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। রক্তচাপও নিয়ন্ত্রণে রাখে, ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি কমে। তরমুজ কিডনির জন্য উপকারী একটি ফল, এটি কিডনি ও মুত্রথলিকে বর্জ্যমুক্ত করে। তরমুজের শরবত খেলে শরীর ঠান্ডা থাকে। 

pineapple

আনারসের শরবত 

আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস। এসব উপাদান দেহের পুষ্টির অভাব পূরণ করে। আনারসের শরবত খেলে গরমে স্বস্তি পেতে পারেন। 

আমের শরবত

কাঁচা আম ভিটামিন সি–তে ভরপুর। ভিটামিন সি শরীর খারাপ লাগার বিরুদ্ধে কাজ করে। এটি ত্বক, চুলের উজ্জ্বলতা বৃদ্ধি, নখের ভঙ্গুরতা রোধ করে। কাঁচা আমের শরবতে পানি, লবণ অথবা চিনি থাকে যা আমাদের দেহের পানিশূন্যতা দূর করে। রোগ প্রতিরোধশক্তি বৃদ্ধি ও ক্ষুধামান্দ্য কমাতে সাহায্য করে কাঁচা আমের জুস। 

Coconut_Drink

ডাবের পানি 

ডাবের পানিতে পাঁচটি প্রধান ইলেকট্রোলাইট থাকে যেমন পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম ও ফসফরাস। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, দীর্ঘক্ষণ ব্যায়ামের পর শরীর দুর্বল হলে তখন ডাবের পানি পান করলে শরীরের তরল ভারসাম্য দ্রুত ফিরিয়ে আনতে সক্ষম হয় এবং শরীর কে শক্তি দেয়। 

অতিরিক্ত গরমে শরীরে পানি স্বল্পতার কারণে অনেকের প্রস্রাবে জ্বালাপোড়া বা ইনফেকশন হয়, তখন ডাবের পানি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিয়ে আমাদের মূত্রনালি পরিষ্কার রাখে। ডাবের পানিতে থাকা উচ্চমাত্রার পটাশিয়াম রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। তাই এটি উচ্চরক্তচাপ কমাতে সাহায্য করে। 

bel

বেলের শরবত 

বেলে রয়েছে প্রোটিন, স্নেহ পদার্থ, শর্করা, ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন এবং ফাইবারের পাশাপাশি আরও নানা উপকারী উপাদান। গরমের সময় বেলের শরবত খেলে হিটস্ট্রোকের ঝুঁকি কমে। বেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্টাল গুণ ক্যানসার প্রতিরোধক হিসেবে কাজ করে। 

বেলের শরবত পাশাপাশি রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতেও সাহায্য করে। বেলের শরবত চোখের পুষ্টি জোগায় ও চোখের সুরক্ষায় সাহায্য করে এবং লিভার সুস্থ রাখে। এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং নিয়মিত খেলে দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রিক ও অন্ত্রের সমস্যা কমায়।

এনএম