images

লাইফস্টাইল

টানা মাংস খেয়ে কোষ্ঠকাঠিন্য? কমাতে করণীয়

লাইফস্টাইল ডেস্ক

৩১ মে ২০২৬, ১১:০৮ এএম

কোরবানির ঈদ মানে পেট ভরে ভুরিভোজের উপযুক্ত সময়। সকাল-দুপুর-রাত প্রতিবেলায় চলতে থাকে মাংসের হরেক পদ চেখে দেখা। আর এই অতিরিক্ত মাংসপ্রীতি বারোটা বাজায় শরীরের। বিশেষ করে টয়লেটে গেলে ভোগেন বেশিরভাগ মানুষ অতিরিক্ত মাংস খেলে কোষ্ঠকাঠিন্য ও হজমের সমস্যা হওয়া স্বাভাবিক। কেননা মাংসে কোনো ফাইবার বা আঁশ থাকে না। প্রোটিন বা চর্বির পরিমাণ থাকে বেশি। যা মল শক্ত করে দেয়। 

টানা মাংস খেয়ে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন? চলুন জেনে নিই এই সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন- 

drinking

১. প্রচুর পরিমাণে পানি পান করুন:

কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে পানির বিকল্প নেই। পর্যাপ্ত পানি অন্ত্রের (gut) নড়াচড়া স্বাভাবিক রাখে এবং মল নরম করতে সাহায্য করে। তাই যতই ব্যস্ত থাকেন, সারাদিনে অন্তত ৮-১০ গ্লাস পানি পান করুন।

২. আঁশযুক্ত খাবার গ্রহণ করুন:

মাংসের পাশাপাশি পর্যাপ্ত শাকসবজি ও সালাদ খান। পেঁপে, মিষ্টি কুমড়া, সবুজ শাক, ওটস এবং খোসাসহ ফলমূল রাখুন খাদ্যতালিকায়। এসব খাবার হজমশক্তি বাড়ায়। 

isobgul

৩. ইসবগুলের ভুসি খান:

রাতে ঘুমানোর আগে কিংবা সকালে খালি পেটে এক গ্লাস পানিতে  এক চামচ ইসবগুলের ভুসি গুলিয়ে সঙ্গে সঙ্গে পান করুন। কোষ্ঠকাঠিন্য দূর করতে এই টোটকা দারুণ কাজ করে। 

৪. হালকা হাঁটাচলা করুন:

খাওয়ার পর পরই শুয়ে-বসে থাকবেন না। অন্তত ১৫-২০ মিনিট হালকা হাঁটাচলা করুন। এতে হজম প্রক্রিয়া সক্রিয় হয়। 

constipation_1

অন্ত্রের স্বাস্থ্য ও পরিপাকতন্ত্র ভালো রাখতে নিয়মিত খাদ্যতালিকায় আঁশযুক্ত খাবার রাখা উচিত। কোষ্ঠকাঠিন্যের পাশাপাশি যদি পেটে তীব্র ব্যথা, বমি ভাব বা পায়খানার সাথে রক্ত যাওয়ার মতো উপসর্গ দেখা দেয় তাহলে দ্রুত কোনো চিকিৎসকের পরামর্শ নিন। 

এনএম