লাইফস্টাইল ডেস্ক
২৭ মে ২০২৬, ১২:১২ পিএম
আগামাকীল ২৮ মে বৃহস্পতিবার মুসলিম উম্মাহর অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। ত্যাগের মহিমায় ভাস্বর এই আনন্দের দিনে আমরা সবাই চাই প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। ডিজিটাল এই যুগে সরাসরি সাক্ষাতের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানানোর প্রচলন এখন সবচেয়ে বেশি।
ঈদের কর্মব্যস্ততার মাঝে প্রিয়জন, বন্ধুবান্ধব বা সহকর্মীদের কী লিখে শুভেচ্ছা জানাবেন, তা নিয়ে অনেকেই ভাবনায় পড়েন। পাঠকদের সুবিধার্থে ফেসবুক স্ট্যাটাস, মেসেজ ও ফরমাল শুভেচ্ছার চমৎকার কিছু বার্তা নিচে তুলে ধরা হলো।
ফেসবুক স্ট্যাটাসের জন্য আকর্ষণীয় কিছু বার্তা
১. ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের চারপাশ। পবিত্র ঈদুল আজহার এই আনন্দঘন মুহূর্তে আমার সকল ফেসবুক বন্ধু ও শুভানুধ্যায়ীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনার ত্যাগ হোক কবুল, জীবন হোক শান্তিময়। ঈদ মোবারক!
২. কোরবানির মূল শিক্ষা শুধু পশু জবাই নয়, বরং মনের ভেতরের সব অহংকার, হিংসা ও পঙ্কিলতাকে বিসর্জন দেওয়া। আসুন, এই ঈদে আমরা সবাই একে অপরের সুখ-দুঃখ ভাগ করে নিই। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।
৩. মেঘের ভেলা, চিলতে রোদ আর কোরবানি ঈদের আমেজ। ঈদের এই আনন্দ আপনার ও আপনার পরিবারের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক মোবারকবাদ।
বন্ধু ও প্রিয়জনদের মেসেজ পাঠানোর আইডিয়া
১. শুধু গোশত খাওয়া আর আড্ডায় নয়, ঈদের আসল আনন্দ লুকিয়ে আছে ত্যাগে এবং সবাইকে সাথে নিয়ে হাসিমুখে চলায়। অনেক অনেক শুভকামনাসহ তোকে ও তোর পুরো পরিবারকে ঈদ মোবারক!

২. রাতের শেষে আসবে নতুন দিন, ঈদের খুশিতে থেকো না যেন মলিন। কোরবানির ঈদের খুশির হাওয়া ছুঁয়ে যাক তোমার মন, সুন্দর কাটুক তোমার ঈদের প্রতিটি ক্ষণ। ঈদ মোবারক বন্ধু!
৩. দূরত্ব যাই হোক না কেন, ঈদের এই আনন্দের দিনে তোমার ও তোমার পরিবারের জন্য রইল এক বুক ভালোবাসা আর মনভরা দোয়ার শুভেচ্ছা। খুব ভালো কাটুক তোমার কোরবানি ঈদ।
অফিস ও সহকর্মীদের জন্য ফরমাল শুভেচ্ছা বার্তা
১. পবিত্র ঈদুল আজহার এই শুভ ক্ষণে আপনাকে এবং আপনার পুরো পরিবারকে জানাই আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। এই উৎসব আমাদের পেশাগত ও ব্যক্তিগত জীবনে বয়ে আনুক নতুন প্রেরণা ও সমৃদ্ধি। ঈদ মোবারক।
আরও পড়ুন: ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস
২. শ্রদ্ধেয় স্যার, পবিত্র ঈদুল আজহার আন্তরিক মোবারকবাদ গ্রহণ করবেন। ত্যাগের এই মহান উৎসব আপনার জীবনে অনাবিল শান্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু বয়ে আনুক, এই কামনাই করি।
৩. শুভ ঈদুল আজহা! আমাদের সকল সম্মানিত গ্রাহক, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা। আপনাদের সহযোগিতা ও ভালোবাসায় আমাদের পথচলা আরও সুন্দর হোক। ঈদ মোবারক!
এজেড