লাইফস্টাইল ডেস্ক
২৭ মে ২০২৬, ১০:৪৯ এএম
কোরবানির ঈদ মানেই গরুর নানা পদ তৈরির মোক্ষম সময়। ভিনদেশী নানা পদ তৈরি করা হলেও রসনাবিলাস মানুষদের কাছে শাহী রেজালার আবেদন অন্যরকম। কীভাবে অত্যন্ত মুখরোচক এই পদ তৈরি করবেন চলুন জেনে নিন রেসিপি-
উপকরণ:
গরুর মাংস- ১ কেজি
পেঁয়াজ কুচি- ১ কাপ
আদা বাটা- ২ চামচ
রসুন বাটা- ২ চামচ

হলুদ- ১ চামচ
জিরা- ১ চামচ
ধনিয়া- ১ চামচ
কিশমিশ- ১৫টি
আলুবোখারা- ১০টি
টক দই- ১ কাপ
বাদাম বাটা- ১ চামচ

চিনি- ১ চামচ
কাঁচা মরিচ বাটা- ১/২ চামচ
জয়ফল-জয়ত্রী- ১ চামচ
গরম মসলা গুঁড়া- ১ চামচ
তেজপাতা- ৪টি
সয়াবিন তেল- ১/২ কাপ
প্রণালি:
মাংস ভালো করে ধুয়ে নিন। এবার সব উপকরণ পরিমাণমতো নিয়ে একসঙ্গে মিশিয়ে ঘণ্টাখানেক মেরিনেট করে রেখে দিন। মাংস মেরিনেট হয়ে গেলে চুলায় একটি সসপ্যান বসিয়ে দিন। তেল গরমে করে পেঁয়াজ কুচি, তেজপাতা, গরম মসলা দিয়ে মেরিনেট করা মাংস দিয়ে দিন।

মাঝারি আঁচে মাংস ভালো করে নেড়েচেড়ে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিন ১০ মিনিটের মতো। এর মধ্যে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিতে পারেন। তবে খেয়াল রাখবেন চুলার তাপে সসপ্যানে মাংস না লেগে যায়।
মাংস সেদ্ধ হয়ে আসলে কিশমিশ ও আলুবোখারা দিয়ে দিন। এরপর ঢাকনা দিয়ে মৃদু আঁচে আরও কিছু সময় রান্না করুন। লবণ ঠিকঠাক হয়েছে কিনা দেখে নিন। অল্প কিছু সময়ের মধ্যেই মাংস থেকে তেল উঠতে শুরু করবে। তেল উঠতে শুরু করলেই চুলা থেকে নামিয়ে নিন গরুর মাংসের সুস্বাদু রেজালা।
এনএম