images

লাইফস্টাইল

বিফ কোফতা সালাদ রেসিপি 

লাইফস্টাইল ডেস্ক

২০ মে ২০২৬, ০৩:৩৯ পিএম

বছর ঘুরে আবার আসছে ঈদ। সকাল-দুপুর-রাতে পাতে থাকবে গরু-খাসির হরেক রকম পদ। ভুনা, ঝোল, রেজালা এসব তো বহুদিন ধরে চলছেই। তাই গৃহিণীরা ভিন্ন কোনো পদ বানাতে চান। এক্ষেত্রে এবার বানাতে পারেন বিফ কোফতা সালাদ। জেনে নিন রেসিপি- 

উপকরণ: 
 
কোফতার জন্য- 

গরুর মাংসের কিমা- ২ টেবিল চামচ
আদা পেস্ট- ১ টেবিল চামচ
রসুন পেস্ট- ১ টেবিল চামচ
পেঁয়াজ মিহি কুচি- ২ টেবিল চামচ
কাঁচা মরিচ কুচি- ১ টেবিল চামচ
কাবাব মসলা- ১ চা-চামচ
লবণ- স্বাদমতো

kofta

সসের জন্য- 

চিলি সস- ২ টেবিল চামচ
টমেটো কেচাপ- ৩ টেবিল চামচ
সয়া সস- ১ টেবিল চামচ
ওয়েস্টার সস- ১ টেবিল চামচ
ব্রাউন সুগার- ১ টেবিল চামচ
লবণ- স্বাদমতো
গোলমরিচের গুঁড়া- আধা চা-চামচ
লেবুর রস- ১ চা-চামচ

salad_1

ড্রেসিং এর জন্য- 

কাজুবাদাম ভাজা- আধা কাপ
পেঁয়াজ কুচি- ১ টেবিল চামচ
টমেটো কুচি- আধা কাপ
শসা কুচি- ১ কাপ
ক্যাপসিকাম স্লাইস করা- সিকি কাপ

salad

প্রণালি 

প্রথমে কোফতার সব উপকরণ একসঙ্গে মিশিয়ে পছন্দমতো আকারে কোফতা বানিয়ে নিন। এবার ডুবো তেলে একদম মুচমুচে করে ভেজে নিন। আলাদা একটি বাটিতে সসের সবকিছু একসঙ্গে মিশিয়ে সস বানিয়ে নিন। এর মধ্যে ভেজে রাখা কোফতাগুলো আর ড্রেসিং এর উপকরণগুলো মিশিয়ে নিলেই হয়ে যাবে বিফ কোফতা সালাদ। 

এনএন