লাইফস্টাইল প্রতিবেদক
২৫ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পিএম
মাতৃত্ব— একজন নারীর জীবনে অন্যতম সুন্দর অনুভূতির নাম। কঠিন পথ পাড়ি দিয়ে একজন নারী মা হন। সন্তান জন্মদানের দুটি উপায় রয়েছে। নরমাল ডেলিভারি আর সিজারিয়ান বা সি সেকশন অপারেশন। মাতৃত্বের এই যাত্রাপথে অনেকের কাছে এখনও একধরণের লক্ষ্য ‘নরমাল ডেলিভারি’।
ভয় আর ইচ্ছার সংমিশ্রণ এটি। পাশাপাশি পরিবার, আত্মীয়স্বজন এমনকি সোশ্যাল মিডিয়া— সবখান থেকে আসে নানা পরামর্শ, বিশ্বাসের কথা। এগুলোর বেশিরভাগেরই বৈজ্ঞানিক ভিত্তি নেই। নরমাল ডেলিভারি নিয়ে কিছু প্রচলিত কিছু মিথ এবং তার বাস্তবতা চলুন জেনে নিই-

বাস্তবতা: হাঁটা শরীরের জন্য ভালো। এতে স্ট্যামিনা বাড়ে, ব্লাড সার্কুলেশন ঠিক থাকে। তবে কেবল হাঁটলেই নরমাল ডেলিভারি নিশ্চিত হয় না। ডেলিভারির বিষয়টি নির্ভর করে বেবির পজিশন, পেলভিক স্ট্রাকচার, মায়ের স্বাস্থ্যসহ নানা বিষয়ের ওপর।
বাস্তবতা: অনেকেই মনে করেন গর্ভাবস্থায় ঘি খেলে শরীর লুব্রিকেটেড বা পিচ্ছিল হয় এবং বাচ্চা সহজে বের হয়। এটি সম্পূর্ণ ভুল ধারণা। বরং অতিরিক্ত ঘি খেলে ওজন বেড়ে যেতে পারে। যা প্রসবের সময় জটিলতা সৃষ্টি করতে পারে।

বাস্তবতা: গ্রামের দিকে এখনও অনেকে এমন ধারণা সত্য মনে করেন। আসলে এটি বিপজ্জনক ধারণা। পর্যাপ্ত পুষ্টি না পেলে বাচ্চার গ্রোথ বাধাগ্রস্ত হয় এবং নানা জটিলতা তৈরি হতে পারে। সুস্থ ডেলিভারির জন্য ব্যালেন্সড ডায়েটই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বাস্তবতা: প্রসবের ব্যথা প্রতিটি নারীর জন্যই ভিন্ন। কেউ এটি সহজে সহ্য করতে পারেন, কেউ পারেন না— এটিই স্বাভাবিক। পেইন ম্যানেজমেন্ট (যেমন ব্রিদিং টেকনিক বা মেডিকেল সাপোর্ট) নেওয়া কোনো দুর্বলতা নয়।

বাস্তবতা: এই ধারণা পুরোপুরি ঠিক নয়। অনেক ক্ষেত্রেই “VBAC” (Vaginal Birth After Cesarean) সম্ভব। তবে এটি নির্ভর করে আগের সিজারের কারণ, বর্তমান প্রেগন্যান্সির অবস্থা এবং ডাক্তারের পরামর্শের ওপর।
ডাক্তারের ফলোআপ ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। মনে রাখবেন, প্রতিটি প্রেগন্যান্সি আলাদা। তাই নিয়মিত চেকআপ জরুরি।

গর্ভাবস্থায় মায়ের সঠিক পুষ্টি নিশ্চিত করা জরুরি। এটি মা ও সন্তান দুজনের জন্যই গুরুত্বপূর্ণ। প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম— সবকিছুর ভারসাম্য দরকার। না কম, না অতিরিক্ত।
ডাক্তারের সঙ্গে আলোচনা করে নিয়মিত হাঁটা, প্রেনাটাল ইয়োগা ইত্যাদি করুন। এগুলো গর্ভাবস্থায় উপকারি।

গর্ভবতী নারীদের স্ট্রেস নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। নরমাল ডেলিভারি শুধু শারীরিক নয়, মানসিক প্রস্তুতিরও বিষয়।
কোথায় ডেলিভারি করবেন, কাকে পাশে চান এসব নিয়ে আগেই প্ল্যান করে রাখুন। এতে শেষ সময়ের অনেক ঝামেলা এড়ানো যায়।

মনে রাখবেন, নরমাল ডেলিভারি একটি প্রাকৃতিক প্রক্রিয়া। কিন্তু সেটিকে “অবশ্যই অর্জন করতে হবে”— এমন চাপ নেওয়া ঠিক নয়। ডেলিভারির প্রক্রিয়ার চেয়ে মা ও শিশুর সুস্থতাই বেশি গুরুত্বপূর্ণ। ভ্রান্ত ধারণা নয়, সঠিক তথ্য আর সচেতন প্রস্তুতিই হতে পারে একটি নিরাপদ মাতৃত্বের চাবিকাঠি।
এনএম