images

লাইফস্টাইল

বাথরুমের কাচে সাদা দাগ, জানুন পরিষ্কারের সহজ উপায় 

লাইফস্টাইল ডেস্ক

২২ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পিএম

অনেকের বাথরুমেই গোসলের জন্য কাচে ঘেরা আলাদা ঘর রয়েছে। সমস্যা হলো এই শাওয়ার গ্লাস কয়েকদিন পরপরই ঝাপসা আর নোংরা হয়ে যায়। বারবার পরিষ্কার করার পরও এই কাচ পরিষ্কার হতে চায় না। আসলে এর প্রধান কারণ হার্ড ওয়াটারের প্রভাব। পানিতে থাকা মিনারেল ধীরে ধীরে কাচের স্বাভাবিক উজ্জ্বলতা নষ্ট করে দেয়। 

কাচ কীভাবে সাদা হয়ে যায়?

কাচের সাদা হয়ে যাওয়ার নেপথ্যে রয়েছে পানিতে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো খনিজ উপাদান। পানি শুকিয়ে গেলে এই উপাদানগুলো কাচের ওপর জমে একটি সাদা বা মলিন আস্তরণ তৈরি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পানীয় পানির নির্দেশিকা সম্পর্কিত গবেষণাতেও উল্লেখ করা হয়েছে, এই ধরনের মিনারেল সময়ের সঙ্গে পৃষ্ঠে শক্ত ভাবে আটকে যায়। ফলে তা পরিষ্কার করা কঠিন হয়ে পড়ে। 

glass_1

অনেকেই মনে করেন, এই সমস্যা দূর করতে দামি ক্লিনার ব্যবহার করা জরুরি। তবে নিয়মিত, সঠিক নিয়মে পরিষ্কার করলে কাচ সবসময় ঝকঝকে থাকে।

কীভাবে কাচ পরিষ্কার করবেন?

বাড়িতে সহজ উপায়েই আপনি এই সমস্যা দূর করতে পারেন। এর জন্য প্রয়োজন বেকিং সোডা, লিকুইড সাবান এবং হালকা গরম পানি। এই উপাদানগুলো দিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। এরপর স্পঞ্জ দিয়ে সেই পেস্ট কাচে লাগিয়ে কিছুক্ষণ রাখুন। তারপর গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। গরম পানি, তেল ও ময়লা দ্রুত ভেঙে দেয়, ফলে কাচ দ্রুত পরিষ্কার হয়ে যায়। 

glass_3

ব্যবহার করতে পারেন সাদা ভিনেগারও 

কাচ থেকে সাদা দাগ দূর করতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে সাদা ভিনেগার। এর হালকা অ্যাসিডিক গুণ মিনারেল জমাট ভেঙে দিতে সাহায্য করে। সঙ্গে সামান্য ডিশ ওয়াশ লিকুইড মিশিয়ে নিলে আরও ভালো ফল মিলবে। 

কিছু ছোট অভ্যাস এই সমস্যাকে অনেকটাই কমাতে পারে। যেমন- গোসলের পর কাচ শুকনো কাপড় বা স্কুইজি দিয়ে মুছে নিন। এতে পানির দাগ জমার আগেই দূর হয়ে যায়। এছাড়া বাথরুমে সঠিক বায়ু চলাচল নিশ্চিত করুন যেন আর্দ্রতা না জমে এবং মিনারেল জমার সম্ভাবনা কমে। পানি খুব বেশি হার্ড হলে শাওয়ারে ফিল্টার লাগাতে পারেন।

এনএম