images

লাইফস্টাইল

আপনার হার্ট কতটা সচল? সুস্থ হৃদযন্ত্র জানান দেয় এই ৫ লক্ষণে

লাইফস্টাইল ডেস্ক

১৪ এপ্রিল ২০২৬, ১০:০৭ এএম

বুকে সামান্য ব্যথা বা অস্বস্তি হলেই অনেকে হৃদরোগের আতঙ্কে ভোগেন। বিশেষ করে পরিবারে হার্টের সমস্যার ইতিহাস থাকলে এই ভয় আরও জেঁকে বসে। তবে চিকিৎসকরা বলছেন, হৃদ‌যন্ত্র অসুস্থ হলে যেমন উপসর্গ দেখা দেয়, তেমনি এটি সম্পূর্ণ সুস্থ থাকলেও শরীর কিছু ইতিবাচক সংকেত দেয়। আপনার হার্ট যে একদম ঠিকঠাক কাজ করছে, তা বুঝে নিতে পারেন নিচের ৫টি লক্ষণ দেখে-

১. স্থিতিশীল পালস রেট

একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের হৃৎস্পন্দনের হার স্বাভাবিক অবস্থায় প্রতি মিনিটে সাধারণত ৭২ বার হয়। তবে বিশ্রামের সময় এই হার ৬০ থেকে ৮০-র মধ্যে থাকলে বুঝতে হবে আপনার হার্ট সচল আছে। যদি পালস রেট বা হৃৎস্পন্দন নিয়মিত ১০০-এর উপরে থাকে, তবেই চিন্তার কারণ হতে পারে।

ab06e7ceaf890a6cb140d4a17cce8cb5-66f8d7d54750a

২. রক্তচাপ যখন নিয়ন্ত্রণে

শরীরের স্বাভাবিক রক্তচাপ ধরা হয় ১২০/৮০। যদি আপনার রক্তচাপ নিয়মিত এই সীমার আশেপাশে থাকে, তবে নিশ্চিত থাকতে পারেন যে আপনার রক্তবাহী ধমনীগুলো নমনীয় ও সুস্থ। রক্তচাপ স্বাভাবিক থাকা মানেই হৃদরোগ বা ব্লকেজ হওয়ার আশঙ্কা অনেক কম।

৩. গভীর ও নিরবচ্ছিন্ন ঘুম

ঘুমের সঙ্গে হার্টের গভীর সম্পর্ক রয়েছে। যাদের হার্টে সমস্যা থাকে, তাদের ঘুমের মধ্যে শ্বাসকষ্ট (স্লিপ অ্যাপনিয়া) বা ঘাম হওয়ার প্রবণতা থাকে। যদি আপনার রাতে কোনো অস্বস্তি ছাড়াই গভীর ঘুম হয় এবং সকালে ঘুম থেকে ওঠার পর শরীর সতেজ লাগে, তবে এটি সুস্থ হার্টের অন্যতম বড় লক্ষণ।

Healthy-Heart_Cover-Pic_2

৪. স্বাভাবিক শ্বাসের গতি

সিঁড়ি দিয়ে ওঠা, দ্রুত হাঁটা বা ব্যায়াম করার সময় শ্বাসকষ্ট না হওয়া সুস্থ হৃদযন্ত্রের লক্ষণ। পরিশ্রমের সময় শ্বাসের গতি কিছুটা বাড়বে—এটাই স্বাভাবিক। কিন্তু সামান্য হাঁটাচলাতেই যদি অতিরিক্ত হাঁফ ধরে যায় বা বুক ধড়ফড় করে, তবে তা দুর্বল হার্টের লক্ষণ হতে পারে। অন্যথায় আপনি নিশ্চিন্ত থাকতে পারেন।

আরও পড়ুন: বিয়ে করলে ক্যানসারে মৃত্যুর ঝুঁকি কমে, বলছে গবেষণা

৫. ক্লান্তিহীন চনমনে শরীর

সারাদিনের কাজ বা অফিসের ধকল সামলে যদি শরীর অতিরিক্ত ক্লান্ত না হয়, তবে বুঝতে হবে আপনার হার্ট শরীরকে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে পারছে। রক্ত চলাচলের মাধ্যমে অক্সিজেন যখন প্রতিটি কোষে সঠিকভাবে পৌঁছায়, তখন ক্লান্তি বা ঝিমুনি কম হয় এবং শরীর প্রাণবন্ত থাকে।

These-are-the-7-early-symptoms-you-may-experience-if-the-blood-vessels-leading-to-the-heart-are-blocked-6-2025-03-8ca021b8632602398784ddb07248a778

সতর্কবার্তা: এই লক্ষণগুলো আপনার সুস্বাস্থ্যের ইঙ্গিত দিলেও, নিয়মিত বিরতিতে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা জরুরি।

এজেড