images

লাইফস্টাইল

মানুষ জীবনে কতবার প্রেমে পড়ে? জানলে অবাক হবেন

লাইফস্টাইল ডেস্ক

১২ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পিএম

‘প্রেম একবারই এসেছিল নিরবে/ আমারই এ দুয়ার প্রান্তে/ সে তো হায়..মৃদু পায়../ এসেছিল পারি নি তো জানতে’— লতা মঙ্গেশকরের করুণ কন্ঠে এ গান শুনেছেন হয়ত। মনের কোণে হয়ত আয়েশি বিকেলে প্রশ্ন উঁকি দিয়েছে- আসলেই কি প্রেম জীবনে নিরবে আসে? কতবার তার আগমন ঘটে জীবনে? মানুষ কি একবারই প্রেমে পড়ে? না কি বারবার ঘুরে আসে? 

প্রেমে পড়লে সবকিছু রঙিন লাগে। বিশেষ মানুষটি চোখের সামনে এলেই বেড়ে যায় হার্টবিট। মনের ভেতর কাজ করে অদ্ভুত এক অস্থিরতা। প্রিয় মানুষটির সঙ্গে কথা বলার জন্য মন আকুল হয়ে ওঠে। প্লে লিস্টে রোমান্টিক কোনো গান চললেই চোখের সামনে ভেসে ওঠে প্রিয় মানুষের মুখ। তাকে কাছে পেলে মন হয়ে ওঠে ফুরফুরা। কিন্তু এমন প্রেমে ঠিক কতবার পড়েছেন জীবনে? 

love_1

প্রেমে পড়ার নির্দিষ্ট কোনো বয়স নেই। কিন্তু গভীর প্রেমের অনুভূতি বার বার হয় না। স্মৃতির পাতা দখন করা, রাতের ঘুম কেড়ে নেওয়া, কারণে-অকারণে রাতের ঘুম কেড়ে নেওয়া, জীবনে দাগ কাটা প্রেম হয়তো জীবনে একবারই আসে। যাকে প্রথম প্রেম বলে। অবশ্য ইন্ডিয়ানার কিনসে ইনস্টিটিউটের গবেষকরা বলছেন ভিন্ন কথা। 

মানুষ জীবনে কতবার প্রেমে পড়ে তা নিয়ে গবেষণা চালিয়েছে কিনসে ইনস্টিটিউটের গবেষকরা। ইন্টারপারসোনা জার্নালে প্রকাশিত ওই গবেষণায় বলা হয়েছে, মানুষ জীবনে গড়ে দুই বার গভীর প্রেমে পড়ে।  এই প্রেমের অনুভূতি আর পাঁচবার প্রেমে পড়ার চেয়ে আলাদা হয়। এই গবেষণা থেকে জানা যাচ্ছে, জীবনে একাধিকবার গভীর প্রেম আসতে পারে। কারো কারো জীবনে বার বার আসে, আবার কারো জীবনে খুব কম বা একেবারেই আসে না। এগুলো নির্ভর করে ব্যক্তিগত ও সামাজিক নানা বিষয়ের ওপর।

love_2

আমেরিকার ১৮ থেকে ৯৯ বছর বয়সি ১০,০৩৬ জন অবিবাহিত মানুষের ওপর এই সমীক্ষা করা চালানো হয়। তাদের একটাই প্রশ্ন করা হয়েছিল— জীবনে আপনি কতবার প্রেমে পড়েছেন? যাকে বলা হয় ‘true and passionate love’. তাদের ১৪ শতাংশ জানিয়েছেন, জীবনে কখনোই গভীর প্রেমে পড়েননি।

২৮ শতাংশ মানুষ বলেছেন, তারা একবারই প্রেমে পড়েছেন। ১৭ শতাংশের দাবি, তাদের জীবনে তিনবার true and passionate love এসেছে। অন্যদিকে, মাত্র ১১ শতাংশ মানুষ বলেছেন, তারা চার বা তার বেশি বার প্রেমে পড়ছেন। আর ৩০ শতাংশের দাবি, তারা জীবনে দুই বার প্রেমে পড়েছেন।

love_3

মনোবিজ্ঞানী রবার্ট স্টের্নবার্গের বই ‘Triangular Theory of Love’ (১৯৮৬) অনুযায়ী, true and passionate love তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। আকর্ষণ (Passion), ঘনিষ্ঠতা (Intimacy) ও প্রতিশ্রুতি (Commitment)। মানুষ জীবনে একাধিক বার প্রেমে পড়তে পারে।

কিন্তু এই তিনটি বিষয়ের ওপর নির্ভর করে জীবনে সত্যিকারের প্রেম হয়তো এক-দু’বারই আসে। এছাড়া প্রেমে পড়ার অনুভূতিও ব্যক্তিবিশেষে ভিন্ন হয়। এখানে বয়স থেকে শুরু করে sexual orientation-ও নির্ভর করছে বলে জানিয়েছেন গবেষকরা।

love_4

বর্তমানে ঘন ঘন প্রেমে পড়া আর প্রেম ভেঙে যাওয়া খুব সাধারণ বিষয় হয়ে উঠেছে জেন জি-দের কাছে। তাদের ডেটিং লাইফ তাদের ভাষার মতোই রঙিন।  তাই বলে সব প্রেম কিন্তু ভালোবাসা বা passionate love-এর অনুভূতি দেয় না। এই অনুভূতি জীবনে হাতে গুণে দু’বারই আসে বলে দাবি গবেষকদের।

এনএম