images

লাইফস্টাইল

রান্নার জন্য গ্যাসের চুলার সেরা কয়েকটি বিকল্প

লাইফস্টাইল ডেস্ক

০৪ এপ্রিল ২০২৬, ১২:১৭ পিএম

গ্যাস সিলিন্ডারের দাম যেন হয়ে গেছে পাগলা ঘোড়া। কিছুতেই তাকে থামানো যাচ্ছে না। সরকার মূল্য নির্ধারণ করে দিলেও তাতে মিলছে না কাঙ্ক্ষিত সিলিন্ডার। তাই স্বাভাবিকভাবেই গ্যাস সিলিন্ডারের বিকল্প খুঁজছেন সাধারণ মানুষ। 

গ্যাসের বিকল্প হিসেবে বেশিরভাগ মানুষ ঝুঁকছেন ইলেকট্রিক ও স্মার্ট কুকিং প্রযুক্তির দিকে। কী ব্যবহার করবেন গ্যাসের বদলে? চলুন জেনে নিই- 

induction

১. ইন্ডাকশন কুকার (Induction Cooker)

গ্যাসের সবচেয়ে জনপ্রিয় বিকল্প এখন ইন্ডাকশন। এতে সরাসরি হাঁড়ি গরম হয় বলে রান্না দ্রুত হয়। এই চুলায় প্রায় ৯০% শক্তি সরাসরি কাজে লাগে। তাই বিদ্যুৎ খরচও কম হয়। সহজে পরিষ্কারও করা যায়। 

তবে সীমাবদ্ধতা হলো এতে বিশেষ ধরনের (ম্যাগনেটিক) হাঁড়ি লাগে। তাছাড়া বিদ্যুৎ না থাকলে এটি ব্যবহার করা যাবে না।

 cooker

২. ইনফ্রারেড কুকার (Infrared Cooker)

এটিও দেখতে অনেকটা ইন্ডাকশনের মতো। তবে প্রযুক্তি আলাদা। সুবিধা হলো এই চুলায় যেকোনো ধরনের হাঁড়ি ব্যবহার করা যায়। তবে অসুবিধা হলো, এটি ইন্ডাকশনের মতো দ্রুত কাজ করে না। পৃষ্ঠ দ্রুত গরম হয়ে যায় বলে সতর্ক থাকতে হয়। 

৩. ইলেকট্রিক কইল বা হট প্লেট (Electric Coil/Hot Plate)

ইলেকট্রিক চুলার পুরনো ধরন এটি। অপেক্ষাকৃত কম মূল্যে পাওয়া যায়। সহজে ব্যবহার করা যায়। এই চুলাতেও সব ধরনের হাঁড়ি ব্যবহার করা যায়। সমস্যা হলো এটি ধীরে গরম হয়। ফলে বিদ্যুৎ খরচ হয় বেশি। 

multi_cooker

৪. ইলেকট্রিক মাল্টিকুকার / প্রেসার কুকার

বিশেষ ধরনের এই পাতিলের সবচেয়ে বড় সুবিধা হলো এক পাতিলেই অনেক ধরনের রান্না করতে পারবেন। ভাত, খিচুড়ি, মাংস, মাছ সবই এতে রান্না করা যায়। এই পাতিলে কম সময়ে রান্না করা যায়। স্বয়ংক্রিয় রান্না হয় বলে ঝামেলা কম হয়। 

৫. মাইক্রোওয়েভ ওভেন (Microwave Oven)

রান্নার কাজ পুরোপুরি না হলে এটি ভালো সহায়ক বিকল্প। খাবার গরম করা, কেক, গ্রিল বা বেক করা সহজ। 

air_fryer

৬. এয়ার ফ্রায়ার (Air Fryer)

একটি জনপ্রিয় ও স্বাস্থ্যকর রান্নার সরঞ্জাম এটি। এতে খুব কম তেলে বা তেল ছাড়া গরম বাতাস সঞ্চালনের মাধ্যমে খাবার ভাজা, বেক বা গ্রিল করতে পারেন। প্রথাগত ডুবো তেলের ভাজার তুলনায় প্রায় ৮০ শতাংশ কম চর্বিযুক্ত খাবার তৈরি করে এটি। 

গ্যাসের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির এ সময়ে স্মার্ট বিকল্প খোঁজাই বুদ্ধিমানের কাজ হবে।

এনএম