লাইফস্টাইল ডেস্ক
০১ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পিএম
হাম নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। রোগটি কেন হয়, হলে কী হয়, কী করা যায়, কী করা মানা— এমন অনেক প্রশ্ন জাগে মনে। অনেকেই জানতে চান হাম হলে গোসল করা যায় কি না? চলুন এ ব্যাপারে বিস্তারিত জেনে নিই-
হ্যাঁ, হাম হলে নিয়মিত গোসল করানো বা শরীর মুছে দেওয়া যাবে। এটি স্বাস্থ্যের জন্য উপকারীও। গোসলের ক্ষেত্রে হালকা কুসুম গরম পানি ব্যবহার করা শ্রেয়, কারণ এটি ত্বকের জ্বালা কমায় এবং শরীর পরিষ্কার রাখে। তবে অতিরিক্ত জ্বর থাকলে গোসলের বদলে নরম কাপড় দিয়ে গা মুছিয়ে দেওয়া ভালো।

হামে আক্রান্ত রোগীকে নিয়মিত গোসল করাতে হবে। গোসল করানো সম্ভব না হলে ভেজা তোয়ালে দিয়ে শরীর মুছে দিতে হবে।
হামের রোগীকে গোসল করানোর ক্ষেত্রে ঠান্ডা পানি এড়িয়ে চলুন। হালকা উষ্ণ বা কুসুম গরম পানি ব্যবহার করুন।

জ্বর বেশি থাকলে কিংবা শরীর খুব দুর্বল হলে সম্পূর্ণ গোসল না করিয়ে কুসুম গরম পানি দিয়ে গা মুছিয়ে দিন।
সতর্কতা: গোসলের সময় যেন রোগীর ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে।

বিশ্রাম: রোগীর পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করুন।
তরল খাবার: প্রচুর পরিমাণে পানি ও তরল জাতীয় খাবার খাওয়ান।
পরিষ্কার-পরিচ্ছন্নতা: গায়ের চাদর ও কাপড় নিয়মিত পরিষ্কার করুন।
ভিটামিন এ: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ান।
বিশেষ দ্রষ্টব্য: রোগীর শ্বাসকষ্ট, অতিরিক্ত জ্বর বা অচেতন অবস্থা দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
এনএম