images

লাইফস্টাইল

রঙিন পোশাক মলিন হয় ছোট্ট কিছু ভুলে, করণীয় জানুন

লাইফস্টাইল ডেস্ক

২৮ মার্চ ২০২৬, ১১:৪৩ এএম

রঙিন জামার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এর রঙ। লাল হোক বা বেগুনি, কমলা হোক কিংবা সবুজ— পোশাকের রঙ যদি ফিকে হয়ে যায় তাহলে হারায় জৌলুস। কাপড় কাচা আর শুকানোর কিছু ভুলেই মূলত জামার রঙ নষ্ট হয়। 

শখের রঙিন জামার রঙ ধরে রাখতে কাজে লাগাতে পারেন সহজ কিছু কৌশল। চলুন জেনে নিই বিস্তারিত- 

clothes_1

লবণ মেশান 

জামা কাচার সময়ে পানিতে একটু লবণ মিশিয়ে দিন। বেশি রং উঠতে পারে যে পোশাকে সেটি অন্তত আধা ঘণ্টা লবণ-পানিতে ভিজিয়ে রাখুন। এতে যেটুক রঙ ওঠার আগেই উঠে যাবে, পরে আর উঠবে না তেমন। 

সঠিক নিয়মে কাচুন 

ধোয়ার সময় জামার ভেতরের দিকটি বাইরে দিকে করে নিন। এরপর কাচুন। রঙিন জামা কখনই গরম পানিতে কাচা ঠিক নয়। ঠান্ডা পানিতে কাচুন। বেশিক্ষণ সাবান পানিতে ভিজিয়ে না রেখে তা দ্রুত কেচে নিন।

clothes_2

আলাদা কাচুন 

রং ওঠার সম্ভবনা আছে এমন পোশাক সবসময় আলাদাভাবে কাচা উচিত। কোনো হালকা রঙের পোশাকের সঙ্গে একদমই কাচবেন না। 

ছায়ায় শুকান 

জামা শুকোতে হবে ছায়ায়। হাওয়া আসে কিন্তু রোদ পড়বে না এমন জায়গায় রঙিন পোশাক মেলে দিন। শুকোতে দেওয়ার সময়েও জামার ভেতরের অংশটি বাইরের দিকেই রাখুন।

clothes_3

রঙিন জামা বেশি না কাচাই ভালো। সাবধানে ব্যবহার করলে বার বার কাচার দরকার হবে না। ড্রাই ক্লিনিং করিয়ে নিতে চেষ্টা করুন। এতে পোশাকের রঙ দীর্ঘদিন নতুনের মতো থাকবে। 

এনএম