লাইফস্টাইল ডেস্ক
০৪ মার্চ ২০২৬, ১২:৫৯ পিএম
ত্বকের যত্নে সিরামের ভূমিকা সবার জানা। বাজারে নানা ধরনের সিরাম পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ভিটামিন সি। নিস্তেজ ত্বককে উজ্জ্বল করা থেকে শুরু করে ত্বকের তারুণ্য ধরে রাখার মতো কাজ করে এটি। তবে নামীদামী ব্র্যান্ডের ভিটামিন সি সিরামের দাম বেশ চড়া। তাই চাইলে আপনি ঘরের প্রাকৃতিক সব উপাদান দিয়ে বানিয়ে নিতে পারেন ভিটামিন সি সিরাম।
চিকিৎসকদের মতে, ভিটামিন সি ত্বকের জন্য একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট। এটি ত্বকের কালচে ভাব দূর করে ত্বক উজ্জ্বল করে। ত্বকের সজীবতা বজায় রাখে এবং বলিরেখা দূর করে। পিগমেন্টেশন এবং রোদে পোড়া দাগ দূর করতেও এর জুড়ি মেলা ভার।

বাজারচলতি কেমিক্যাল-যুক্ত পণ্যের বদলে খুব সহজেই ঘরে প্রাকৃতিক সিরাম বানানো যায়। এর জন্য মূলত তিনটি লাগবে-
১. ভিটামিন সি পাউডার বা ট্যাবলেট: যা সরাসরি ত্বকে পুষ্টি জোগাবে
২. গোলাপ জল: ত্বকের পিএইচ (pH) ভারসাম্য বজায় রাখবে
৩. গ্লিসারিন ও ভিটামিন ই: ত্বককে ময়েশ্চারাইজ করতে এবং সিরামটি দীর্ঘদিন ভালো রাখতে সাহায্য করবে

ভিটামিন সি সিরাম ব্যবহারের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। এটি মেখে সরাসরি রোদে বের হলে ত্বকের ক্ষতি হতে পারে। তাই রাতের বেলায় এটি ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ। এছাড়া খেয়াল রাখতে হবে বাড়িতে তৈরি সিরামে কোনো হলদেটে, বাদামী স্তর আসছে কি না। যদি তেমনটা হয় (অক্সিডেশন), তবে তা ব্যবহার না করাই ভালো।
এনএম