images

লাইফস্টাইল

কেএফসির মতো চিকেন বানান ঘরেই

লাইফস্টাইল ডেস্ক

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৪ পিএম

কেএফসিতে গিয়ে প্রায়ই ফ্রায়েড চিকেনে কামড় বসানো হয় হয়তো। মুচমুচে ময়দা আর নরম রসালো মাংস খেতে কার না ভালো লাগে। কিন্তু রোজ রোজ তো আর রেস্টুরেন্টে গিয়ে খাওয়া সম্ভব নয়। কেমন হয় যদি ঘরেই বানিয়ে ফেলতে পারেন কেএফসি স্টাইলে ফ্রায়েড চিকেন? চলুন জেনে নেওয়া যাক রেসিপি- 

উপকরণ

চিকেন: ৫০০ গ্রাম (লেগ বা উইংস, চামড়া সহ হলে ভালো)
টক দই বা বাটারমিল্ক: ১ কাপ
আদা-রসুন বাটা: ১ টেবিল চামচ
লাল মরিচের গুঁড়া: ২ চা চামচ
গোলমরিচ গুঁড়া: ১ চা চামচ

kfc_1
লবণ: স্বাদমতো
ময়দা: ২ কাপ
কর্নফ্লাওয়ার: ১/২ কাপ
গার্লিক পাউডার: ১ চা চামচ
ওরিগ্যানো ও মিক্সড হার্বস: ১ চা চামচ
সাদা তেল: পরিমাণ মতো
এক বাটি বরফ ঠান্ডা পানি

প্রণালি

প্রথমে ম্যারিনেশন করতে হবে। একটি পাত্রে চিকেনের টুকরোর সঙ্গে দই বা বাটারমিল্ক, আদা-রসুন বাটা, ১ চামচ মরিচ গুঁড়ো, গোলমরিচ এবং লবণ ভালো করে মাখিয়ে নিন। অন্তত ৪-৫ ঘণ্টা রেখে দিন। সারারাত ফ্রিজে রাখে দিলে আরও ভালো। এতে চিকেন ভেতর থেকে নরম ও জুসি হবে। 

এবার একটি বড় ছড়ানো পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, রসুন গুঁড়ো, মরিচ গুঁড়ো, হার্বস এবং লবণ মিশিয়ে নিন। এটি চিকেনের বাইরের ক্রাঞ্চি আবরণ তৈরি করবে।

kfc

এবার ম্যারিনেট করা চিকেন ময়দার মিশ্রণে দিয়ে খুব ভালো করে চেপে চেপে মাখান। অতিরিক্ত ময়দা ঝেড়ে ফেলুন। খেয়াল রাখবেন, কোটিন যেন অতিরিক্ত মোটা না হয়। 

এবার তা ঠান্ডা পানিতে ডোবানো। ময়দা মাখানো চিকেনের টুকরোটি মাত্র ২-৩ সেকেন্ডের জন্য বরফ ঠান্ডা পানিতে ডুবিয়েই তুলে নিন।

এবার দ্বিতীয় কোটিংয়ের পালা। পানি থেকে তোলা চিকেনটি আবার শুকনো ময়দার মিশ্রণে দিন। এবার হালকা হাতে চিকেনের ওপর ময়দা নিয়ে ঘষতে থাকুন। এতে চিকেনের গায়ে ফ্লেক্স বা খাঁজকাটা ভাব তৈরি হবে যা KFC-র মতো দেখতে লাগে। অতিরিক্ত ময়দা ঝেড়ে ফেলুন।

kfc-style-fried-chicken1

কড়াইতে তেল গরম করে নিন। একটা কথা মনে রাখবেন এই পদ কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। তেল ভালো গরম হয়ে গেলে মাঝারি আঁচে চিকেনগুলো ছেড়ে দিন। খুব বেশি চিকেন একসঙ্গে দেবেন না।

মাঝারি আঁচে ১২-১৫ মিনিট ধরে ভাজুন যতক্ষণ না চিকেনটি পুরোপুরি সেদ্ধ হচ্ছে এবং বাইরের আবরণটি সোনালী ও অত্যন্ত মুচমুচে হচ্ছে। ব্যস এবার তুলে নিয়ে মেয়োনিজ দিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন ফ্রাই। 

এনএম