লাইফস্টাইল ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৬, ১২:২৭ পিএম
বর্তমানে ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদানের কদর বেশি। তাই বলে যেকোনো উপাদানই মুখে মাখা যায় না। এতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থাকে। ত্বকের যত্নে ব্যবহৃত একটি বহুল প্রচলিত উপাদান চালের গুঁড়া। ত্বক তৈলাক্ত হোক কিংবা শুষ্ক—যেকোনো ধরনের ত্বকের জন্যই এই উপাদানটি কার্যকরী।
ইদানীং রূপচর্চায় রাইস ওয়াটারের ব্যবহার বেড়েছে। তবে ত্বক থেকে দাগছোপ, ময়লা, মৃত কোষ পরিষ্কার করতে চালের গুঁড়াতেই ভরসা রাখতে হবে। কেন? চলুন বিস্তারিত জেনে নিই-

ব্রণ প্রবণ ত্বকে সহজেই চালের গুঁড়া ব্যবহার করা যায়। এটি ত্বকে জমে থাকা তেল-ময়লা পরিষ্কার করে দেয়। পাশাপাশি অতিরিক্ত তেল নিঃসরণ কমিয়ে দেয়। ফলে ব্রণ হওয়ার প্রবণতা কমে।
সেনসিটিভ ত্বকের জন্যও এটি উপকারী। চালের গুঁড়াতে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা ত্বকের প্রদাহ কমায়। তবে স্পর্শকাতর ত্বকে চালের গুঁড়া মেখে বেশি ঘষাঘষি করা চলবে না।

চালের গুঁড়াতে আছে অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন ই। এগুলো ফ্রি র্যাডিকেলের সঙ্গে লড়াই করে এবং ত্বকের বার্ধক্য প্রতিরোধ করে। বলিরেখা, সূক্ষ্মরেখা, দাগছোপ কমিয়ে দিতে কার্যকরী ভূমিকা রাখে চালের গুঁড়া।
২ চামচ চালের গুঁড়ার সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে স্ক্রাব বানিয়ে নিন। এটি ত্বকে লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন। এরপর হালকা হাতে ২ মিনিট স্ক্রাব করে মুখ ধুয়ে নিন।

১ চামচ টক দইয়ের সঙ্গে ২ চামচ চালের গুঁড়া মিশিয়ে নিন। এটি ত্বকে লাগিয়ে রাখুন ১০ মিনিট। প্যাকটি ত্বকে ঘষবেন না। ১০ মিনিট পরে মুখ ধুয়ে ফেলুন।
২ চামচ চালের গুঁড়ার সঙ্গে ২ চামচ মুলতানি মাটি এবং গোলাপ জল মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এটি ত্বকে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ধুয়ে নিন। এতে ব্রণের সমস্যাও কমবে।

১ চামচ চালের গুড়ার সঙ্গে ১ চামচ মধু এবং ১/৪ চামচ পাকা কলার পেস্ট মিশিয়ে ত্বকে মাখুন। ১০ মিনিট রেখে হালকা হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে নিন।
এনএম